Weather update : তীব্র দুর্যোগের ইঙ্গিত! ঘূর্ণাবর্তে কাঁপবে দক্ষিণ ও উত্তরবঙ্গ, জারি সতর্কতা!

বিগত কয়েক সপ্তাহের প্রখর গরমে হাঁসফাঁস করছিলেন রাজ্যবাসী। বিশেষ করে দক্ষিণবঙ্গে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা ও ঘাম-ঘাম পরিবেশ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে প্রভাবিত করেছিল। একটানা দাবদাহে শিশু ও বৃদ্ধদের কষ্টের সীমা ছাড়িয়ে গিয়েছিল অনেকটাই। এমন অবস্থায় হঠাৎ মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি যেন একটু স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে সাধারণ মানুষের জীবনে।

বৃষ্টির ছোঁয়ায় শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মিলেছে কিছুটা প্রশান্তি। সকালের অফিস যাত্রা কিংবা বিকেলের চায়ের আড্ডায় মানুষ খুঁজে নিচ্ছেন স্বস্তির ফাঁক। তবে আবহাওয়া বিদরা জানাচ্ছেন, এই স্বস্তির মাঝে লুকিয়ে রয়েছে আরও বড় কোনও রকম দুর্যোগের সম্ভাবনা। আবারও দক্ষিণবঙ্গের আকাশে জমছে কালো মেঘ, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এক নতুন নিম্নচাপ।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরের পশ্চিম, মধ্য ও উত্তর সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় তা আরও শক্তি সঞ্চয় করবে বলেই পূর্বাভাস। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কলকাতা সহ দুই পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে সোমবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি।

এদিকে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আছড়ে পড়তে চলেছে প্রাকৃতিক দুর্যোগ। আবহাওয়া দফতরের মতে, বুধবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সোমবার থেকেই এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যা জনজীবনকে ব্যাহত করতে পারে বলেই আশঙ্কা।

আরও পড়ুনঃ Kerala : কেরল উপকূলে ভয়ংকর জাহাজ দুর্ঘটনা! সমুদ্রজলে ছড়াতে পারে তেল ও বিষাক্ত গ্যাস, চরম সতর্কতা জারি!

চলতি বছর স্বাভাবিক সময়ের চেয়ে অনেক আগেই রাজ্যে ঢুকে পড়তে চলেছে মৌসুমী বায়ু। আবহাওয়াবিদরা বলছেন, আগামী দু’দিনের মধ্যে বর্ষা ঢুকে পড়বে বাংলা জুড়ে। তার জেরে সপ্তাহজুড়ে চলবে বৃষ্টির দাপট। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া ও একটানা বৃষ্টির সম্ভাবনায় দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসনও। এখন দেখার বিষয়, এই দুর্যোগ কতটা প্রভাব ফেলবে বঙ্গজীবনে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles