জ্যোতিষ মতে, চলতি জুন মাসে ঘটতে চলেছে এক বিশেষ গ্রহ-সংযোগ। বুধ ও কেতুর একত্র অবস্থান একাধিক রাশির জাতকদের উপর ফেলবে ইতিবাচক প্রভাব। এ মাসেই জীবনে আসতে পারে বড় রকমের পরিবর্তন। অর্থ, কর্ম, দাম্পত্য—সব দিকেই মিলবে শুভ ফল। বিশেষ করে তিনটি রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে বলেই মনে করছেন জ্যোতিষবিদরা।
সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। বুধ-কেতুর প্রভাবে চাকরি জীবনে বড় সুযোগ আসতে পারে। দীর্ঘদিনের প্রচেষ্টার ফল মিলবে। দাম্পত্য জীবনে মিলবে সুখ ও শান্তি। অর্থনৈতিক দিক থেকেও আসতে পারে অপ্রত্যাশিত লাভ। বিনিয়োগের ক্ষেত্রেও সময়টা অনুকূল। যারা নতুন কিছু শুরু করতে চাইছেন, তাদের জন্যও সময় অনুকূল।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকদের জন্য এ সময় খুবই ফলদায়ী। পারিবারিক জীবনে আসবে আনন্দ। বিবাদের অবসান ঘটবে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা লাভের মুখ দেখবেন। নতুন প্রজেক্ট শুরু করতে চাইলে এই সময়টা উপযুক্ত। বন্ধন বা দাম্পত্য সম্পর্কেও স্থিতি আসবে।
ধনু রাশি: ধনু রাশির জাতকদের জন্য জুন মাসে আসছে একাধিক সুযোগ। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। সাফল্য মিলবে যেকোনো নতুন উদ্যোগে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। বিয়ে স্থির হওয়ারও সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের সম্ভাবনাও উজ্জ্বল।
আরও পড়ুনঃ Mamata Banerjee : দিল্লিতে মমতার সফর, বকেয়া ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা মুক্তির দাবিতে মোদি-মুখ্যমন্ত্রীর বৈঠক!
এছাড়াও, ১৫ জুন সূর্যের মিথুন রাশিতে প্রবেশ এবং বৃহস্পতির গুরুআদিত্য যোগ তৈরির ফলে লাভবান হবেন বৃষ, সিংহ, কন্যা ও কুম্ভ রাশির জাতকরা। অন্যদিকে, ১২ জুন থেকে গুরু প্রায় ২৭ দিন অস্তমিত থাকবে, যার প্রভাবে মেষ, বৃষ ও ধনু রাশির জাতকরা বিশেষভাবে উপকৃত হবেন। এছাড়া, মিথুনে বুধের অবস্থানে শুক্র প্রবেশ করায় মিথুন, তুলা ও সিংহ রাশির ভাগ্য খুলে যাবে।






