জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহের গতি বদল মানেই জীবনে ঘটতে চলেছে বড় কোনও পরিবর্তন। তেমনই এক সময় আসতে চলেছে ২০২৫ সালের জুলাই মাসে। আগামী ১৩ জুলাই সকাল ৭টা ২৪ মিনিটে মীন রাশিতে শনি দেব বাঁকা পথে গমন হবেন এবং এই গতি বজায় থাকবে ২৮ নভেম্বর সকাল ৭টা ২৬ মিনিট পর্যন্ত। প্রায় ১৩৮ দিন ধরে চলবে শনির এই উল্টো গতি। এই সময় তিনটি রাশির জাতকদের জন্য আসতে চলেছে সৌভাগ্য, সাফল্য এবং নতুন দিশা। দেখে নেওয়া যাক কোন কোন রাশি পাবেন শনির বিশেষ কৃপা।
মকর রাশি (Capricorn): মকর রাশির অধিপতি নিজেই শনি, ফলে এই রাশির জাতকরা বক্রী অবস্থার সময় বিশেষ সুফল পাবেন। কর্মস্থলে দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি মিলবে, প্রোমোশন কিংবা নতুন দায়িত্বের সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের জন্যও এই সময় হবে লাভজনক। পুরনো কোনও সমস্যা বা আইনি জটিলতা থেকে মুক্তি মিলতে পারে।
তুলা রাশি (Libra): তুলা রাশির জাতকদের জন্য শনি বক্রী সময় হবে অর্থনৈতিক দিক থেকে শুভ। ঋণমুক্তি, বিনিয়োগে লাভ এবং জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল মিলবে। আইনি সমস্যারও নিষ্পত্তি হতে পারে। ভাগ্যে সহায়তা বাড়বে, এমনকি নতুন কোনও আয় বা উপার্জনের উৎস খুলে যেতে পারে।
মীন রাশি (Pisces): মীন রাশিতে বক্র হচ্ছেন শনি দেব, ফলে এই রাশির উপর থাকবে তাঁর সরাসরি প্রভাব। কর্মজীবনে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে—চাকরি পরিবর্তন বা বিদেশযাত্রার সুযোগ মিলতে পারে। পরিবারে শান্তি ও স্থিতি আসবে। বৈবাহিক সম্পর্ক আরও দৃঢ় হবে, দাম্পত্য জীবনে বোঝাপড়া ও ভালবাসা বৃদ্ধি পাবে।
আরও পড়ুনঃ Ahmedabad plane crash : দুঃসময়ে ধর্ম নয়, সামনে এসেছে মানবতা! আহমেদাবাদে স্বজনহারাদের পাশে দাঁড়াল আরএসএস ও জামিয়ত!
তবে সতর্ক থাকতে হবে যাঁদের রাশিতে সদেসা (সাড়ে সাতি) বা ধৈয়া চলছে—বিশেষত মেষ, কর্কট ও কুম্ভ রাশির জাতকদের। তাঁদের ক্ষেত্রে প্রতিদিন শনি মন্ত্র জপ এবং পিপল গাছে জল অর্পণ শুভ ফল আনতে পারে।






