রেশন নিয়ে দুর্নীতি করছে তৃণমূল, লকডাউনের মাঝে জেলায় জেলায় অবস্থান বিক্ষোভের ডাক বিজেপির

করোনা আবহেও রাজনীতির জমি থেকে এক ইঞ্চি জমিও ছাড়ব না মনোভাব বজায় রাখছে বিজেপি। লকডাউনের মধ্যেও তারা জেলায় জেলায় সপ্তাহব্যাপী অবস্থান বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। কারণ রেশন দুর্নীতি। প্রত্যেক বিডিও অফিসে সোমবার থেকে সপ্তাহব্যাপী অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে জেলা বিজেপি।

জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১১ থেকে বিকেল ৩ টে পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে। সামাজিক দূরত্ব রক্ষার সমস্ত নিয়ম মেনে জেলা বিজেপির সকল কর্মকর্তা এই কর্মসূচি পালন করবে। রেশন নিয়ে তৃণমূলের দুর্নীতি, দাদাগিরি ও বিজেপি কর্মীদের ওপর লাগাতার আক্রমণের প্রতিবাদে এই প্রতীকি অবস্থান করা হবে।

জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল সাংবাদিক সম্মেলনে বলেন, “তৃণমূলের ছোট-বড় সকল নেতা রেশন ডিলারদের ওপর চাপ দিয়ে বখরা আদায় করছে। এ অবিলম্বে বন্ধ হওয়া দরকার। কেন্দ্রর পাঠানো চাল উৎকৃষ্ট মানের । সেই লোগো মার্কা চাল তৃণমূলের বহু নেতার বাড়িতে আছে। যারা নিজেদের নামে সেই চাল বিলি করছে। তৃণমূল নেতা সুকুমার সাধুর বাড়িতে হাজার প্যাকেট চাল আছে। ডিএম এবং পুলিশ সুপারকে বলেছি কিন্তু কোন সুরাহা হয়নি। তৃণমূল চাল লুটপাট করছে তা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে অবিলম্বে দাবি করছি। ”

RELATED Articles

Leave a Comment