Astrology : কেরিয়ার, প্রেম, টাকা—সবেতেই সফল হবেন এই ৫ রাশির জাতক, জুলাইয়ের প্রথম সপ্তাহেই মিলবে ফল!

নতুন মাস, নতুন সম্ভাবনা! জুনের শেষ দিন থেকেই শুরু হচ্ছে এক নতুন সপ্তাহ। আর এই সময়টা পাঁচটি রাশির জন্য হতে চলেছে একেবারে স্বর্ণালী। কেরিয়ার হোক বা ব্যবসা, প্রেম হোক বা স্বাস্থ্য—সব ক্ষেত্রেই ভাগ্য থাকবে তাঁদের পাশে। চলুন জেনে নিই, কোন কোন রাশির জাতকদের জন্য জুলাই মাসের প্রথম সপ্তাহ হতে চলেছে একেবারে দুর্দান্ত।

সিংহ রাশি (Leo): এই সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে বড় সুযোগ পেতে পারেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে, কিংবা নতুন কোনও দায়িত্ব পেতে পারেন যা আপনার কেরিয়ারে এগিয়ে যাওয়ার পথ সুগম করবে। ব্যবসায় যাঁরা রয়েছেন, তাঁদের আটকে থাকা টাকা ফিরে আসতে পারে। প্রেমজীবনে রোমান্টিক আবহ, সঙ্গীর কাছ থেকে মিলবে মানসিক সহায়তা। পরিবারে খুশির খবর আসতে পারে। প্রতিকার হিসেবে সূর্যকে জল দিন, দুঃস্থ শিশুদের বই-কলম দান করুন।

তুলা রাশি (Libra): তুলা রাশির জাতক-জাতিকাদের কাজের জায়গায় সিনিয়রদের কাছ থেকে প্রশংসা আসবে। ব্যবসায় নতুন ক্লায়েন্ট যুক্ত হতে পারেন। পারিবারিক অশান্তি মিটে গিয়ে ঘরে শান্তি ফিরবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। অর্থনৈতিক পরিকল্পনায় স্থায়িত্ব আসবে। প্রতিকার হিসেবে সাদা মিষ্টি বিতরণ করুন, মা দুর্গাকে গোলাপী ফুল অর্পণ করুন।

ধনু রাশি (Sagittarius): ধনু রাশির জাতকদের জন্য এটি নতুন সূচনার সময়। চাকরিক্ষেত্রে পদোন্নতি অথবা নতুন কোনও দায়িত্ব পেতে পারেন। বিদেশযাত্রার সম্ভাবনাও রয়েছে। শিক্ষার্থীদের জন্য শুভ সময়, পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা। বিবাহিত জীবনে মিলবে ভালোবাসা ও সহযোগিতা। তবে পেটের সমস্যায় ভুগতে পারেন, খাদ্যাভ্যাসে নজর দিন। প্রতিকার হিসেবে কলাগাছের পুজো করুন, হলুদ কাপড় মন্দিরে দিন।

কুম্ভ রাশি (Aquarius): পুরনো আটকে থাকা কাজগুলি এবার সম্পন্ন হবে কুম্ভ রাশির জাতকদের। পরিবারে ভালোবাসা বাড়বে, ঋণের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। শরীর-মন দুটোই থাকবে ভালো। এমনকি, নতুন গাড়ি বা সম্পত্তি কেনার চিন্তাও আসতে পারে। প্রতিকার হিসেবে “ওঁম শাম শনৈশ্চরায় নমঃ” ১১ বার জপ করুন, কালো তিল দান করুন।

আরও পড়ুনঃ Kasba law college : ‘বিকৃত রুচির শিকার’ বন্ধুবান্ধীরাও, মনোজিতের মোবাইলে গোপন ভিডিয়োর ছড়াছড়ি!

মীন রাশি (Pisces): মীন রাশির জাতকদের জন্য সপ্তাহটি আর্থিকভাবে লাভজনক হতে পারে। আটকে থাকা টাকা ফিরে আসবে কিংবা ব্যবসায় বাড়তি লাভের সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক দিকটা আরও দৃঢ় হবে। সঙ্গীর সহায়তা ও পরিবারের বড়দের আশীর্বাদ মিলবে। তবে ঘুমের সমস্যা হতে পারে। প্রতিকার হিসেবে তুলসী গাছে জল দিন, বিষ্ণুকে হলুদ ফুল অর্পণ করুন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর