নাচের ভিডিও আপলোড করে ইনস্টাগ্রামে ট্রোলড হাসিন জাহান, উঠল শামির কাছে ক্ষমা চাওয়ার দাবিও

স্বামী কেন আসামি? বিখ্যাত বাংলা ছায়াছবির নামটাকে নিজের জীবনের বাণী বানিয়ে ফেলেছিলেন ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। ২০১৮ সালে শামি ও তার পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনার পর থেকেই তিনি লাইমলাইটে থাকেন সবসময়। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ তিনি। এবার সেখানেই ঘটল বিপত্তি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নাচের ভিডিও আপলোড করেন হাসিন। তিনি ভেবেছিলেন সেই ভিডিও সকলের মন জয় করবে কিন্তু হয়ে গেল বুমেরাং। এর মাধ্যমে অনুরাগীদের মন জেতার বদলে শামি-ভক্তদের নিন্দার মুখেই পড়েছেন হাসিন জাহান। অনেকে আবার শামির কাছে ক্ষমা চাওয়ার দাবিও করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। দুজনে কেন সন্তানের জীবন নষ্ট করলেন, প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

২০১৮র পর থেকে ক্রিকেটার শামির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার অন্ত নেই। হাসিন প্রায়শই নানা অভিযোগে বিদ্ধ করেছেন তাঁকে। সে পরকীয়া হোক বা গার্হস্থ্য হিংসা। সম্প্রতি শামি সতীর্থ রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে নিজের জীবন নিয়ে এমন কিছু কথা বলেন, যা সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে ওঠে।

তিনি বলেন, পরিবার পাশে না থাকলে তিনি হয়ত ক্রিকেট থেকেও ছিটকে যেতেন। মানসিক চাপ ও ব্যক্তিগত জীবনের চাপে তিন-তিনবার আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি! খেলাতেও মন দিতে পারছিলেন না।

“আমরা তখন ২৪ তলায় থাকতাম। আমার পরিবারের লোকেরা ভয় পেত, যদি আমি ব্যালকনি থেকে ঝাঁপ দিই। সেই সময় আমার ভাই পাশে দাঁড়িয়েছিল।” 

তাঁর এই স্বীকারোক্তিতে ঝড় ওঠে নেটদুনিয়ায়। স্বাভাবিকভাবেই শামি ভক্তরা হাসিন জাহানের এই নাচের ভিডিও ভরিয়ে দিয়েছেন তীব্র নিন্দায়।

RELATED Articles

Leave a Comment