দেশে অনলাইন কনটেন্টের লাগামছাড়া দৌড় ঘিরে অবশেষে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। এবার সরাসরি নিষিদ্ধ ঘোষণা করা হলো একাধিক সফট পর্নধর্মী OTT প্ল্যাটফর্ম—যার মধ্যে রয়েছে পরিচিত নাম ULLU, ALTT, DesiFlix, Big Shots, Boomex, Gulab App, Bull App, Jalva App, Wow Entertainment, ShowX, Adda TV সহ আরও অনেকে।
কী কারণে এমন সিদ্ধান্ত?
সরকারি সূত্রের খবর অনুযায়ী, এই সমস্ত প্ল্যাটফর্মে এমনসব ওয়েব সিরিজ ও ভিডিও দেখানো হচ্ছিল, যা সরাসরি অশ্লীল ও যৌনগন্ধিসুলভ কনটেন্টের আওতায় পড়ে। অভিযোগ উঠেছে—এই সব ভিডিও শুধু প্রাপ্তবয়স্কদের মধ্যেই নয়, নাবালকদের কাছেও সহজেই পৌঁছে যাচ্ছিল, যা সমাজের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
আইনের চোখে কী বলা হচ্ছে?
ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক (Ministry of Electronics and IT) জানিয়েছে, এই কনটেন্টগুলি ভারতীয় আইনের একাধিক ধারার লঙ্ঘন করছে। এর মধ্যে রয়েছে—
* তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ধারা ৬৭ ও ৬৭A,
* ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ধারা ২৯৪,
* এবং নারীদের অশালীনভাবে উপস্থাপনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন ১৯৮৬-এর ধারা ৪।
সরকারের বক্তব্য, ইরটিক বা অশ্লীল ওয়েব সিরিজ দেখানোর প্রবণতা যেভাবে বাড়ছিল, তা শুধু শালীনতা নয়, সমাজের মানসিক স্বাস্থ্য ও শিশুদের ভবিষ্যতের দিক দিয়েও বিপজ্জনক। তাই কনটেন্ট শালীনতার মাত্রা না ছাড়িয়ে যায়—এমনটাই এখন সরকারের কড়া বার্তা।
এটাই প্রথম নয়…
এই পদক্ষেপ নতুন নয়। এর আগেও, চলতি বছরের মার্চ মাসে ১৮টি OTT প্ল্যাটফর্মের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেই সময় Dreams Films, Neon X VIP, MoodX, Besharams, Voovi, Mojflix, Yessma, Hunters, Rabbit, Prime Play সহ একাধিক প্ল্যাটফর্মের ওয়েবসাইট, অ্যাপ ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়।
আরও পড়ুনঃ PM Modi’s Historic Milestone: ১১ বছর ৬০ দিন টানা প্রধানমন্ত্রী! মোদি পেরোলেন ইন্দিরাকে, এবার কি নেহরুর রেকর্ডও ভাঙতে পারবেন?
সব মিলিয়ে বলা যায়, এবার সত্যিই চাপে সফট পর্ন কনটেন্ট নির্মাতারা। আর দর্শকদের জন্যও কড়া বার্তা—ওয়েব সিরিজের নামে অশ্লীলতা আর চলবে না। সরকার বলছে পরিষ্কার—শালীনতার সীমা ভেঙে কনটেন্ট মানে ছাড় নয়!





