২৭ অগাস্ট থেকে শুরু হচ্ছে গণেশ উৎসব। হিন্দু ধর্মে এই দিনটি ভগবান গণেশের জন্মতিথি হিসেবে বিশেষভাবে পালিত হয়। শুভারম্ভের দেবতা হিসেবে গণেশকে সর্বপ্রথম পূজিত করা হয়। বিশ্বাস করা হয় তাঁর আশীর্বাদে জীবনের সমস্ত বাধা দূর হয় মেলে জ্ঞান সমৃদ্ধি ও সাফল্য।
জ্যোতিষশাস্ত্র মতে কিছু নির্দিষ্ট রাশির জাতক জাতিকাদের উপর ভগবান গণেশের বিশেষ কৃপা বিদ্যমান থাকে। এই কারণে তাদের জীবনে অর্থকষ্ট আসে না আর প্রত্যেক ক্ষেত্রে তারা সহজেই সাফল্য লাভ করে।
মেষ রাশি
মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশির জাতকদের উপর গণপতির বিশেষ আশীর্বাদ বিরাজমান। তারা ভাগ্যের পূর্ণ সমর্থন পান অর্থকষ্টে পড়েন না এবং অল্প পরিশ্রমেই বড় সাফল্য অর্জন করেন। কর্মজীবন ও ব্যবসায় উন্নতির সুযোগও বারবার আসে।
মিথুন রাশি
মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ এবং এর অধিষ্ঠাত্রী দেবতা ভগবান গণেশ। তাই এই রাশির জাতক জাতিকারা গণেশজির বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন। বুদ্ধি বাকশক্তি ও জ্ঞানে এরা সমৃদ্ধ। সঠিক সময়ে বুধের কৃপা থাকলে জীবনে উন্নতি সুখ ও সমাজে সম্মান লাভ করেন।
কন্যা রাশি
কন্যা রাশির অধিপতিও বুধ এবং এর অধিষ্ঠাত্রী দেবতা গণেশ। ফলে এই রাশির জাতকদের জীবনে আর্থিক সংকট খুব কমই আসে। তাদের প্রচেষ্টা সহজেই সফল হয় ইচ্ছা দ্রুত পূর্ণ হয় এবং শিক্ষাক্ষেত্রে দুর্দান্ত সাফল্য অর্জন করে।
আরও পড়ুনঃ Mamata Banerjee: ৩১ মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে গরিব মমতা! এডিআর রিপোর্টে বাংলার নেত্রীর সম্পদের চমকপ্রদ তথ্য!
ভক্তি ও বিশ্বাস নিয়ে ভগবান গণেশের পূজা করলে জীবনে বাধা দূর হয় এবং মেলে সমৃদ্ধি এমনটাই মনে করেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।






