করোনায় কাঁপছে গোটা দেশ। ইতিমধ্যেই দেশে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছুঁইছুঁই। মৃতের সংখ্যা দু’হাজার ছুঁতে খুব দেরি নেই। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭০ জন, মৃত্যু হয়েছে মোট ১৬৭ জনের (গতকালের হিসাব)। এই অবস্থায় কীভাবে নিজের জীবন বাঁচাবেন তা ভেবে পাচ্ছেন না কেউই। উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষরা তাও সামাল দিলেও নিম্নবিত্ত মানুষরা পড়েছেন অকূল পাথারে। বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে তৈরি হয়েছে প্রবল সংশয়। তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করা নিয়ে কেন্দ্রীয় সরকার বনাম রাজ্য সরকারের সংঘাত উঠেছে চরমে। গতকাল ১৬ জন শিশু সহ শ্রমিককে মালগাড়ি পিষে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ঘেন্নার ঝড় উঠেছে দেশ জুড়ে। এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি চিঠি ঘিরে রাজ্যে বোমা ফেটেছে। অমিত শাহ অভিযোগ করেছেন, মমতা সরকারই শ্রমিকদের ফিরতে বাঁধা দিচ্ছেন তাঁদের জন্য বরাদ্দ ট্রেন রাজ্যে ঢুকতে না দিয়ে, কেন্দ্রীয় সরকারের এখানে কোনো দোষ নেই।
এই অভিযোগের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে জানিয়েছেন, দীর্ঘদিন নীরব থাকার পর স্বরাষ্ট্রমন্ত্রী এখন মুখ খুলছেন যখন দেশের বিপদের সময় তাকে সবচেয়ে বড় দরকার ছিল। তাও এখন মিথ্যা বলে তিনি মানুষকে বিভ্রান্ত করছেন। তাঁর নিজের সরকার আবার সেই মানুষদেরকেই মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে। এরপরেই চরম হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক, ‘হয় আপনি এই অভিযোগের সত্যতা প্রমাণ করবেন নয়ত আপনি ক্ষমা চাইবেন’।
দেখে নিন সেই বিষ্ফোরক টুইটটি:
A HM failing to discharge his duties during this crisis speaks after weeks of silence, only to mislead people with bundle of lies! Ironically he’s talking about the very ppl who’ve been literally left to fate by his own Govt. Mr @AmitShah, prove your fake allegations or apologise https://t.co/HeWYWFafZ5
— Abhishek Banerjee (@abhishekaitc) May 9, 2020
যদিও এখনও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে কোনো উত্তর আসেনি এই টুইটের পরিপ্রেক্ষিতে।






