Trump meets Shehbaz & Munir: শেহবাজ ও মুনিরের সঙ্গে হোয়াইট হাউসে গোপন বৈঠক ট্রাম্পের! আলোচ্য বিষয় ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র জল্পনা!

ওয়াশিংটনে হঠাৎ করেই নড়েচড়ে বসেছে রাজনৈতিক মহল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের গোপন বৈঠক ঘিরে চর্চা শুরু হয়েছে চারদিকে। বৈঠকটি হোয়াইট হাউসে হলেও তার কোনও আনুষ্ঠানিক ছবি বা বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে প্রশ্ন উঠছে—এতটা গুরুত্বপূর্ণ এই বৈঠকের আসল উদ্দেশ্য কী?

অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল পাঁচটার কিছু পরে হোয়াইট হাউসে পৌঁছেছিলেন শেহবাজ শরিফ। সঙ্গে ছিলেন সেনাপ্রধান মুনির। সন্ধ্যা ৬টা ১৮ মিনিট নাগাদ পাকিস্তানি প্রতিনিধি দলটি বেরিয়ে আসে। বৈঠক ছিল সম্পূর্ণ ব্যক্তিগত, কোনও সংবাদমাধ্যমকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। শুধু পাকিস্তানি সাংবাদিকদের প্রকাশ করা কয়েকটি ছবিই সামনে এসেছে। এ কারণেই জল্পনা আরও তীব্র হয়েছে।

অনেকের মতে, এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল জুলাই মাসে ঘোষিত মার্কিন–পাক বাণিজ্য চুক্তি। সেই সময় ট্রাম্প বলেছিলেন, পাকিস্তানের অগাধ তেলের ভাণ্ডার কাজে লাগিয়ে আমেরিকা বড় ধরনের বিনিয়োগ করবে। এমনকি তিনি দাবি করেছিলেন, ভবিষ্যতে ভারত পাকিস্তান থেকে তেল কিনবে। তবে সেই ঘোষণা নিয়ে সম্প্রতি প্রশ্ন উঠেছে। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট জানিয়েছেন, এ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক অগ্রগতি হয়নি, তবে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।

এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, গত এক মাসে দু’বার আমেরিকা সফর করেছেন আসিম মুনির। তাঁর সফর ঘিরেও নানা প্রশ্ন উঠেছে। সম্প্রতি তিনি প্রকাশ্যে দাবি করেছিলেন, বালোচিস্তানে খনিজ পদার্থ উত্তোলন থেকে পাকিস্তানের বছরে প্রায় ২ বিলিয়ন ডলার আয় হবে। কিন্তু বাস্তবে সেই খনিজ বা তেল অনুসন্ধান প্রকল্প এখনও শুরুই হয়নি। ফলে ট্রাম্পের প্রতিশ্রুতি আর পাকিস্তানের অভ্যন্তরীণ ঘোষণা মিলিয়ে বড় ধোঁয়াশা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ Astrology: সূর্যের রাশি পরিবর্তন, ভাগ্য খুলবে এই ৪ রাশির

সব মিলিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে, হোয়াইট হাউসে এই বৈঠক শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল না। বাণিজ্য, জ্বালানি কিংবা কূটনৈতিক কৌশল—কোনও না কোনও গুরুতর বিষয় আলোচনার টেবিলে এসেছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। তবে ট্রাম্প বা শেহবাজ কেউই মুখ খোলেননি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে—হোয়াইট হাউসের বন্ধ ঘরে আসলে কী নিয়ে এত দীর্ঘ আলাপ হল? উত্তর পেতে এখন তাকিয়ে বিশ্ব রাজনীতি।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর