Kali puja 2025 : চোদ্দ প্রদীপের আলো কি সত্যিই রুখে দিতে পারে মর্তলোকে অশুভ শক্তির আগমন? এই বছর কবে পড়ছে ভূত চতুর্দশী?

অক্টোবর মাসের শুরু থেকেই বাংলার বাতাসে এক অদ্ভুত আবহাওয়া সৃষ্টি হয় কখনো ঠান্ডা কখনো গরম। কালীপুজোর এই সময়টার আগেই পালিত হয় ভূত চতুর্দশী এবং যার নামের মধ্যেই লুকিয়ে রয়েছে রহস্য এবং এক ধরনের ভয়ের অনুভূতি।

প্রচলিত বিশ্বাসে, ভূত চতুর্দশীর রাতে মর্তলোকে অশুভ শক্তির আগমন ঘটে। কেউ বলেন, এই দিনে দৈত্যরাজ নিজে পৃথিবীতে পুজো নিতে আসেন এবং সহস্রাধিক ভূত-প্রেতাত্মাকে সঙ্গে নিয়ে আসেন। আবার অন্যের মতে, দেবী কালী চামুণ্ডা রূপে ভক্তের বাড়িতে আসেন, অশুভ শক্তি নাশ করার উদ্দেশ্যে। এমনকি অনেকের ধারণা, এই দিনে পূর্বপুরুষদের আত্মাও মর্তলোকে ফিরে আসেন। এই সব কারণেই মানুষ সতর্ক থাকে এবং বিশেষ আচার অনুষ্ঠান পালন করে, যাতে নেতিবাচক শক্তি দূর হয়।

এই দিনটি বিশেষ করে চোদ্দ প্রদীপ জ্বালানোর প্রথার জন্য পরিচিত। বিশ্বাস অনুযায়ী, চোদ্দটি প্রদীপের আলো ঘরে জ্বালালে নেতিবাচক শক্তির অবসান ঘটে এবং পরিবারে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। শুধু তাই নয়, ভূত চতুর্দশীতে চোদ্দ প্রকার শাক খাওয়ার প্রথাও আছে, যা এই দিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এই খাদ্যাভ্যাসও একটি ধরনের আত্মসুরক্ষা ও শুভকামনার প্রতীক হিসেবে বিবেচিত।

এই বছর ভূত চতুর্দশী কবে পড়েছে, তা জানার অনেকেই আগ্রহী হয়ে রয়েছেন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, চতুর্দশী শুরু হবে ২ কার্তিক, রবিবার (ইংরেজি ১৯ অক্টোবর) দুপুর ১টা ৫৩ মিনিটে এবং শেষ হয় ৩ কার্তিক, সোমবার (ইংরেজি ২০ অক্টোবর) দুপুর ৩টা ৪৫ মিনিটে। অন্যদিকে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, চতুর্দশী শুরু হবে ১ কার্তিক, রবিবার (ইংরেজি ১৯ অক্টোবর) দুপুর ১টা ৫২ মিনিট ৪০ সেকেন্ডে এবং শেষ হয় ২ কার্তিক, সোমবার (ইংরেজি ২০ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিট ৫৫ সেকেন্ডে।

আরও পড়ুনঃ মনোহর ডাকাতের কালীপুজো, দক্ষিণ কলকাতার এই জাগ্রত কালী মন্দিরের ইতিহাস জানলে চমকে যাবেন আপনিও

বাংলার মানুষের জন্য ভূত চতুর্দশী শুধু একটি ধর্মীয় দিন নয়, এটি ঐতিহ্য, ভীতি এবং আধ্যাত্মিকতার সংমিশ্রণ। চোদ্দ প্রদীপ জ্বালানো, বিশেষ শাক খাওয়া, পুজো আয়োজন—এই সব প্রথা শুধুমাত্র রীতিনীতির অংশ নয়, বরং মানুষের বিশ্বাস ও মানসিক শান্তির প্রতীক। প্রতিবারই এই দিন আসে ভয়ের সঙ্গে কৌতূহল মিশিয়ে, যা একদিকে অশুভ শক্তিকে দূর করে, অন্যদিকে পরিবারে শান্তি ও শুভ্রতার আলো জ্বালায়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর