West Bengal : বিজেপি-আরএসএসের গোপন বৈঠকে বিস্ফোরক কৌশল! মমতাকে নয়, এবার সরাসরি আক্রমণ রাজ্য সরকারের দুর্নীতি ও ব্যর্থতায়!

রাজ্যে ২০২৬ সালের বিধানসভা ভোটের আর বেশি দিন বাকি নেই। তার আগেই রাজনৈতিক ময়দানে তাপ বাড়াতে শুরু করেছে বিজেপি(BJP)ও আরএসএস (RSS)। সূত্রের খবর, এ রাজ্যে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে গোপন বৈঠকে বসেছিলেন দুই সংগঠনের শীর্ষ নেতৃত্ব। সেখানে কীভাবে আগামী প্রচার অভিযান এগিয়ে নেওয়া হবে, সেই পরিকল্পনাই চূড়ান্ত হয়েছে। তবে, প্রথমেই মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ নয়—এই সিদ্ধান্তই নাকি সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে আলোচনায়।

বৈঠকে ঠিক হয়েছে, তৃণমূল সরকারের নীতিগত ব্যর্থতা এবং দুর্নীতি-ই বিজেপির মূল হাতিয়ার হবে ২০২৬-এর প্রচারে। গেরুয়া শিবিরের পরিকল্পনা, জনগণের সামনে এমনভাবে সরকারের ব্যর্থতা তুলে ধরা হবে যাতে ভোটের আগে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। তবে নেত্রীর বদলে এবার নিশানায় থাকবে প্রশাসনিক দুর্নীতি—যেমন কয়লা, বালি ও শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি।

ভোট কৌশল নির্ধারণে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য, নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, এবং বিপ্লব দেব। আরএসএস-এর তরফেও একাধিক কেন্দ্রীয় প্রতিনিধি এই বৈঠকে যোগ দেন। আলোচনায় উঠে আসে, গত ভোটে সংগঠনের কর্মীদের উদ্দীপনা থাকলেও মাঠপর্যায়ের প্রস্তুতি ছিল দুর্বল। এবার সেই ঘাটতি মেটাতে বুথভিত্তিক কর্মসূচিতে জোর দেওয়া হবে।

সূত্র জানাচ্ছে, প্রচারে শুধু দুর্নীতি নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ও জাতীয় ইস্যুকেও সামনে আনা হবে। বিশেষত, বাংলাদেশি অনুপ্রবেশের ফলে সীমান্তবর্তী এলাকার জনসংখ্যা ও কর্মসংস্থানের ভারসাম্য নষ্ট হয়েছে—এই বিষয়টি প্রচারে বড় ভূমিকা নেবে। বিজেপি দাবি করবে, রাজ্য সরকারের মদতেই এই অনুপ্রবেশ চলছে এবং এর ফলে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে।

আরও পড়ুনঃ Mohammedan Club: মহমেডান বাঁচানোর জন্য সমর্থকদের চরম উদ্যোগ! রাজ্য সভাপতির কাছে কি আবেদন জানালেন তারা?

বৈঠকে আরও আলোচনা হয়েছে, আগামী বছরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে একাধিক “হিন্দু সম্মেলন” আয়োজনের। প্রয়োজনে মধ্য বঙ্গেও তা হতে পারে। একইসঙ্গে যুব ও মহিলা মোর্চাকে আরও সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে—বিশেষত নারী নিরাপত্তা ও কর্মসংস্থান নিয়ে রাস্তায় নামতে। গেরুয়া শিবিরের আশা, এই সংগঠিত প্রচারের মাধ্যমেই আগামী নির্বাচনে ‘মাঠের লড়াই’তে নতুন উদ্যমে ফিরবে বিজেপি।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles