পরিযায়ী শ্রমিকদের “টিকিটের দাম দিয়েছেন সোনিয়া গান্ধী” লিফলেট বিলি করে অহঙ্কার কংগ্রেস নেতার, সমালোচনার ঝড় দেশজুড়ে

দেশে করোনা পরিস্থিতি ধীরে ধীরে লাগামছাড়া হচ্ছে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজারের গন্ডি। মৃত প্রায় ২৪০০। এই পরিস্থিতিতে নিজের বাড়ি ফিরতে চাইছেন দৈনিক শ্রমিকরা। তাদের নিজেদের রাজ্যে ফেরানো নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক ভেদাভেদ। এই অবস্থাতেও তাদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমে পড়েছে কংগ্রেস।

এদিন পাঞ্জাব থেকে বিহার গামী শ্রমিক স্পেশাল ট্রেন রওনা দেওয়ার আগে লোকজন ও লিফলেট নিয়ে পৌঁছে যান কংগ্রেস নেতা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভাষণে দাবি করেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী তাঁদের বাড়ি যাওয়ার টিকিট কেটে দিয়েছেন। এরপর ট্রেনের জানলায় জানলায় পরিযায়ী শ্রমিকদের হাতে লিফলেট তুলে দেন কংগ্রেস নেতা। বাড়ি যাওয়ার পথে লিফলেট পড়ে দেখতে বলেন তিনি। সেই লিফলেটে লেখা আছে, “আপনাদের টিকিটের দাম দিয়েছেন সোনিয়া গান্ধী”। এই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। দেশজুড়ে ছিছিক্কার পড়ে গেছে রীতিমত। এই অবস্থাতেও কেউ কী করে এইরকম ঘৃণ্য রাজনীতি করতে পারে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

গত সপ্তাহে ৪ মে এক ভিডিও বার্তায় সনিয়া জানান, “পরিযায়ী শ্রমিকদের থেকে টিকিটের দাম চাইছে রেল। দরকার হলে আমরা সেই দাম মিটিয়ে দেব।” পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। তারপরেই অবশ্য রেল জানায় পরিযায়ী শ্রমিকদের থেকে টিকিটের দাম নেওয়া হবে না। টিকিটের দাম এর ৮৫% কেন্দ্র ভর্তুকি দেবে। বাকি ১৫% রাজ্য সরকারকে দিতে হবে।

RELATED Articles

Leave a Comment