বিহারে নাবালিক ধর্ষণ, নগ্ন ছবি সোস্যাল মিডিয়ায়, গ্রেফতার ৪

লকডাউনের মধ্যেও নারীদের উপর অত্যাচার কমছে কই? নারীদের লালসার শিকার হতেই হচ্ছে। ছাড় পাচ্ছে না নাবালিকারাও। বিহারের দ্বারভাঙায় ঘটল এমনই এক নৃশংস নির্যাতনের ঘটনা ঘটেছে। ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে তার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ উঠল ৫ যুবকের বিরুদ্ধে। 

ধর্ষণের ঘটনাটি ঘটেছে গত ২৪শে এপ্রিল।  সম্প্রতি গণধর্ষিতার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতে থাকায় ঘটনাটি প্রকাশ্যে আসে । স্থানীয় ‘সাইবার সেনানি’ গোষ্ঠীর কাছে অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ অভিযুক্তদের চারজনকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, নির্যাতিতা দশম শ্রেণীর ছাত্রী, তার পরিযায়ী শ্রমিক বাবা দেশব্যাপী লকডাউনে আটকে রয়েছেন আমদাবাদে।

নির্যাতিতার মায়ের দায়ের করা অভিযোগ অনুসারে, মেয়েটি বাড়ি ফেরার সময় তাকে দুই যুবক অপহরণ করে একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে তারা বাকি তিনজনকে ডেকে আনে, তারপর চলে পরপর ধর্ষণ। মেয়েটিকে অত্যাচারের পর ছেড়ে দেওয়ার সময় শাসানিও দেয়, ঘটনাটা কাউকে জানালে চরম পরিণতি হবে। মেয়েটিও ভয়ে মা, দাদু, ঠাকুমা কাউকেই কিছু জানায়নি। কিন্তু অভিযুক্তদেরই একজন তার নগ্ন ছবি বন্ধুদের হাতে তুলে দিলে বিষয়টি জানাজানি হয়। ‘সাইবার সেনানি’ গোষ্ঠী পুলিশকে জানায়।অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও নাবালক যৌন নিগ্রহ রোধ আইনের (পকসো) নানা ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

RELATED Articles

Leave a Comment