আজ রাজ্যের ৫ টি জেলার ৮ টি লোকসভা কেন্দ্র, যথাক্রমে ঝাড়গ্রাম, পুরুলিয়া,বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, তমলুক,কাঁথি এবং ঘাটাল-এ শুরু হয়েছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব৷
এই ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার আগেই গতকাল রাতে ঝাড়গ্রামে খুন হলেন এক বিজেপি কর্মী৷ ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুরের পেটাগিন্দিতে৷
রড দিয়ে পিটিয়ে মারা হয় মারা হয় সেখানকার বিজপি কর্মী রমেন সিংহকে৷ বিজপি-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা এই কাজ করেছে৷ যদিও এই কথা অস্বীকার করেছে স্থানীয় তণমূল নেতৃত্ব।