কেশপুরে বিজেপি প্রার্থীকে হেনস্তার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল থেকে রাজ্যের ৫ টি জেলার ৮ টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার পরই মিলছে নানান দিক থেকে অশান্তির খবর। এবারে উত্তপ্ত হয়ে উঠলো কেশপুরে।

কেশপুরে বিজেপি পোলিং এজেন্টকে বুথে প্রবেশে বাঁধা দানের অভিযোগ ওঠে তৃণমলের বিরুদ্ধে। খবর পেয়ে সেখানে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ পৌঁছালে, তাকে তৃণমূল কর্মীরা ঘিরে ধরে বলে অভিযোগ৷

 

বিজেপি পোলিং এজেন্টকে ভারতী ঘোষ সেই বুথে প্রবেশ করানোর চেষ্টা করলেই সেই ঘিরে থাকা তৃণমূল কর্মীরা ধ্বস্তাধস্তি শুরু করে দেয় বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী৷ কেন্দ্রীয় বাহিনী তা আটকাতে এলে, কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলতে থাকে ধ্বস্তাধস্তি।

Pubg Mobile Trigger

ধ্বস্তাধস্তিতে মাটিতে পরে যান ভারতী ঘোষ। পরে গিয়ে কেঁদে ফেলেন তিনি৷ কিছুটা আহতও হন৷ কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখনও এলাকা জুড়ে রয়েছে ব্যাপক উত্তেজনা৷

আরও অন্যান্য খবর