পরপর দুবার ভোট একই যুবকের।

সকাল থেকেই ষষ্ঠ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে রাজ্যের ৫ টি জেলার ৮ টি লোকসভা নির্বাচন কেন্দ্রে। মিলছে নানান অশান্তি উত্তেজনার খবর৷ এর মধ্যেই খবর মিলছে একজনের পরপর দু-বার ভোটদানের৷

 

এদিন ভোট শুরু হওয়ার পর সকাল সকাল বলরামপুরের ২০৪ নং বুথে দেখা যায় এক বৃদ্ধকে নিয়ে বুথে ঢুকছেন এক যুবক। তারপর দেখা যায় যে সেই বৃদ্ধের ভোট দানের প্রক্রিয়া গোটাটাই সেই যুবকই সম্পন্ন করছেন৷ বৃদ্ধের ভোটদানের পর এরপর নিজের ভোটও দেন সেই যুবক।

Pubg Mobile Trigger

বৃদ্ধের ভোটের সময় ইভিএম এর সামনে বৃদ্ধের সঙ্গে যাওয়া সেই যুবক-কে পরপর দুবার ভোটদানের বিষয়ে প্রশ্ন করা হলে সেই যুবক জানান যে, এই বৃদ্ধ তার পিতা হন৷ এবং তিনি তার পিতার ভোটটি দিয়েছেন। একই ব্যক্তির পরপর দুবার ভোটদান কিংবা একজনের ভোট ইভিএম -এ এভাবে অন্যজনের দিয়ে দেওয়া অনৈতিক। গোটা ঘটনায় নির্বিকার সেই বুথের প্রিসাইডিং অফিসার।

RELATED Articles

Leave a Comment