পশ্চিমবঙ্গ কেরলের দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার! ঋণগ্রহণে করল ছাড় ঘোষণা!

করোনা আবহে লকডাউনের মধ্যেই রাজ্যগুলির ঋণ নেওয়ায় ছাড় ঘোষণা করল কেন্দ্র। এবার থেকে মোট ঘরোয়া উৎপাদনের ৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবে রাজ্যগুলি। এতদিন পর্যন্ত তা ছিল ৩ শতাংশ। ঋণ গ্রহণের ক্ষেত্রে ছাড়ের আবেদন জানিয়েছিল পশ্চিমবঙ্গ কেরল সহ দেশের একাধিক রাজ্য।

রবিবার করোনার আর্থিক প্যাকেজ ঘোষণার একদম শেষ পর্বে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, উদ্ভূত পরিস্থিতিতে মোট ঘরোয়া উৎপাদনের ৫ শতাংশ পর্যন্ত ঋণ গ্রহণের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে রাজ্যগুলিকে।

গত ১৩ই মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজের ঘোষণার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছাড়ের আবেদন জানিয়েছিলেন। একই দাবিতে সরব হয়েছিলেন বামশাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও কংগ্রেস শাসিত ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

বিশেষজ্ঞদের মতে, করোনার লকডাউনের জেরে রাজ্যগুলির আয়ের সমস্ত রাস্তা প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে জরুরি পরিষেবা সচল রাখতে ঋণ গ্রহণ ছাড়া অন্য কোনও উপায় নেই রাজ্যগুলির কাছে। নইলে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে স্বাস্থ্য-সহ একাধিক সরকারি পরিকাঠামো।

আরও অন্যান্য খবর