চৈত্রের শুরুতেই ঝড় বৃষ্টির দাপট! কমলা সতর্কতার সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! দক্ষিণবঙ্গে জারি সতর্কতা, কলকাতায় কি স্বস্তির নিঃশ্বাস?

চৈত্র মাসের শুরুতেই দক্ষিণবঙ্গের (South 24 Parganas) আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। গত রবিবার সন্ধ্যা থেকে একাধিক জেলায় ঝড় ও বৃষ্টির দাপট শুরু হয়েছে। সেই সঙ্গে কলকাতাতেও (kolkata Rain) দিনের বেশিরভাগ সময় জুড়ে জোরালো হাওয়া বইতে দেখা গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আগামী কয়েকদিন পর্যন্ত বজায় থাকতে পারে।

প্রসঙ্গত, এই ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বাঁকুড়া জেলায়। সেখানে টিনের ছাউনি ভেঙে পড়ে একজনের মৃ’ত্যু হয়েছে এবং আরও চারজন আহত হয়েছেন। পাশাপাশি ঝড়ের কারণে বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে, যার ফলে দক্ষিণ পূর্ব রেল শাখায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচলেও সমস্যা দেখা দেয়।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় ও বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবারের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়া ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে।

মঙ্গলবার হাওয়ার বেগ কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে। তবে সপ্তাহের শেষের দিকে আবারও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দপ্তর। শনিবার এবং রবিবার শহর ও আশপাশের এলাকায় ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে।

  আরও পড়ুনঃ Trishanjit Chatterjee : ভোটের মরসুমে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট! সুকান্ত মজুমদারের সঙ্গে ছবি, ক্যাপশনে ‘জয় শ্রীরাম’—প্রসেনজিৎপুত্র তৃষাণজিৎকে ঘিরে কি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত?

এদিকে, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার এসব এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কোথাও কোথাও তা ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এর ফলে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস।

RELATED Articles