বলরামপুরে বুথের সামনেই বিলি মুড়ি-ঘুগনি।

বলরামপুরের ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটার দূরত্বের মধ্যেই মুড়ি-ঘুগনি বিলি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। দেখা যায় যে বিজপি ক্যাম্প অফিস থেকে বিলি করা হচ্ছে বিনামূল্যের এই মুড়ি-ঘুগনি৷

 

ভোটের সময় এভাবে বিনামূল্যে মুড়ি-ঘুগনি বিলি করা অনৈতিক৷ বিজেপি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ জানানো হয় তৃণমূলের তরফে৷

Pubg Mobile Trigger

এই বিষয়ে সেই বিজেপি কর্মীদের প্রশ্ন করা হলে সেই বিজেপি কর্মীরা জানান যে, এটি বিজেপি এর তরফে নয়, বরং স্থানীয় বাসিন্দারা চাঁদা তুলে এই ব্যবস্থা করেছে। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে উত্তেজনা৷

আরও অন্যান্য খবর