বেলদায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি-এর বিরুদ্ধে।

ষষ্ঠ দফার ভোটে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন এলাকা৷ ৫ জেলার ৮ টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হলেও, সকাল থেকে মিলছে বিভিন্ন উত্তেজনার খবর৷ এবারে সেখানে সামিল বেলদাও।

 

বেলদার তৃণমূল পার্টি অফিসে চড়াও হয়ে ভাঙচুর এবং তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিজপি -এর বিরুদ্ধে। তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয় যে, সেখানে উপস্থিত চারজন তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার চেষ্টা করেছে বিজেপি কর্মীরা৷

Pubg Mobile Trigger

আশঙ্কাজনক অবস্থা তাদের ভর্তি করা হয়েছে বেলদা হাসপাতালে৷ সূত্রের খবর, এই চারজন এর মধ্যে একজনের অবস্থা মোটেই ভালো নয়৷ যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

RELATED Articles

Leave a Comment