ভোটের মুখে শান্তনু ঠাকুরের কনভয়ে ধাক্কা! ট্রাক্টরের সঙ্গে সং*ঘর্ষে চাঞ্চল্য, এ কি নিছক যান্ত্রিক ত্রুটি, নাকি নিরাপত্তায় বড়সড় গাফিলতির ইঙ্গিত?

নির্বাচনের মরসুমে রাজনৈতিক ব্যস্ততা যেমন বাড়ে, তেমনই বাড়ে নিরাপত্তা সংক্রান্ত সতর্কতাও। একের পর এক জনসভা, রোড শো আর প্রচারের ভিড়ে নেতাদের চলাফেরা হয়ে ওঠে আরও সংবেদনশীল। ঠিক এমন সময়েই ঘটে যাওয়া একটি ঘটনা নতুন করে ভাবাচ্ছে প্রশাসন থেকে সাধারণ মানুষ,সবাইকে। বিশেষ করে যখন সেই ঘটনায় জড়িয়ে পড়েন খোদ এক কেন্দ্রীয় মন্ত্রী, তখন স্বাভাবিকভাবেই বিষয়টি আরও গুরুত্ব পায়।

শনিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত বলরামপুর এলাকায়। জানা যাচ্ছে, কনভয়ের একটি গাড়ির সঙ্গে আচমকাই ধাক্কা লাগে একটি ট্রাক্টরের। হঠাৎ এই ধাক্কায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে ট্রাক্টরের সামনের অংশ প্রায় দুমড়ে-মুচড়ে যায়। কনভয়ের গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। যে গাড়িতে ধাক্কা লাগে, তাতে ছিলেন শান্তনু ঠাকুরের নিরাপত্তারক্ষীরা। যদিও সৌভাগ্যবশত, মন্ত্রী নিজে এই দুর্ঘটনায় অক্ষত থাকেন এবং তাঁর কোনও চোট লাগেনি। তবুও ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা শুরু হয়েছে। ট্রাক্টরের চালকের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি হয়তো যান্ত্রিক ত্রুটি অথবা চালকের অসতর্কতার কারণে ঘটতে পারে। তবে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

আরও পড়ুনঃ ময়নার বাকচায় প্রচারে রণ*ক্ষেত্র! চন্দন মণ্ডলের মিছিলে লাঠি-হামলা! এ কি বিজেপির পরিকল্পিত আক্রমণ, নাকি দলবদলের জেরেই তৃণমূলের অন্দরেই ফুঁসে উঠল গোষ্ঠী*দ্বন্দ্ব?

ভোটের মুখে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কয়েকদিন আগেই একই ধরনের একটি ঘটনা ঘটেছিল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কনভয়েও, যেখানে একটি ট্রাক ধাক্কা মারে তাঁর গাড়িতে। সেই ঘটনায় একাধিক নিরাপত্তারক্ষী আহত হন এবং কমিশন রিপোর্টও চেয়ে পাঠায়। ফলে পরপর এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে, এ কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? এখন সেদিকেই নজর সবার।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর