বলিউডের তারকাদের দেহরক্ষীদের নিয়ে সবসময়ই এক ধরনের রহস্য কাজ করে। বিশেষ করে শাহরুখ খান এবং সালমান খান-এর নিরাপত্তা বলয় নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। শোনা যায় তাঁদের দেহরক্ষীরা নাকি বছরে কোটি কোটি টাকা আয় করেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বছরের পর বছর ধরে জল্পনা চলছে অবিরাম।
এই বিতর্কে নতুন মোড় আনলেন শাহরুখের প্রাক্তন সিকিউরিটি চিফ ইয়াসিন খান। তিনি স্পষ্ট জানালেন, কোটি টাকার এই গল্পের বেশিরভাগটাই আসলে অতিরঞ্জিত। তাঁর কথায়, বাস্তবে দেহরক্ষীরা সাধারণত মাসিক বেতনে কাজ করেন এবং অভিজ্ঞদের ক্ষেত্রেও সেই অঙ্ক প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি হয়।
ইয়াসিন আরও জানান, শুটিংয়ের সময় দেহরক্ষীদের অতিরিক্ত আয় করার সুযোগ থাকে। প্রযোজকদের সঙ্গে আলাদা চুক্তির মাধ্যমে তাঁরা কিছু বাড়তি পারিশ্রমিক পান। তবে সেটিও সীমিত এবং কোটি টাকার মতো বিশাল অঙ্ক নয়। এই প্রথা তিনিই প্রথম চালু করেছিলেন বলে দাবি করেন তিনি।
যে নামগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, যেমন সলমনের ছায়াসঙ্গী শেরা বা শাহরুখের দেহরক্ষী রবি সিং, তাঁদের বেতন নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ইয়াসিন। তাঁর মতে, ব্যক্তিগতভাবে তারকা চাইলে কাউকে বেশি দিতে পারেন, কিন্তু পেশাগত কাঠামোয় এত বিপুল বেতন দেওয়া বাস্তবসম্মত নয়।
আরও পড়ুনঃ প্রাক্তন প্রেমিককে নাকি রোজ পান করাতেন নিজের ঋতুস্রা*বের র’ক্ত! রাজনীতিক ময়দানে নামার সিদ্ধান্তে ফের পুরনো বিতর্কে ফের আ’গুন? ‘ডাই’নি’ তকমা থেকে ‘জাদুটোনা’র অভিযোগ, কী উত্তর দিলেন কঙ্গনা রানাওয়াত?
বর্তমানে ইয়াসিন নিজের নিরাপত্তা সংস্থা চালান, যা বিরাট কোহলি এবং শচীন তেন্ডুলকার-এর মতো তারকাদের সুরক্ষার দায়িত্বে রয়েছে। তাঁর এই মন্তব্যে স্পষ্ট, বলিউডের ঝলমলে দুনিয়ার পেছনে অনেক বাস্তবতা লুকিয়ে থাকে, যা বাইরে থেকে সবসময় বোঝা যায় না।






