টেলিভিশনের পর্দায় নতুন মেগা “ঘূর্ণি”! ধারাবাহিকের আগমনে স্লট বদলের জল্পনা! অনিশ্চয়তায় জনপ্রিয় মেগা!

টলিপাড়ায় এখন নতুন ধারাবাহিক ঘূর্ণিকে ঘিরে চর্চা তুঙ্গে। স্টার জলসার পর্দায় খুব শিগগিরই শুরু হতে চলেছে এই মেগা এবং সেটিও প্রাইম টাইম স্লটে। ফলে দর্শকদের মধ্যে যেমন উত্তেজনা তৈরি হয়েছে, তেমনই অন্য একটি জনপ্রিয় ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।

দীর্ঘদিন ধরে সন্ধে সাড়ে সাতটার স্লটে দর্শক দেখে আসছেন রাঙামতি তীরন্দাজ। তবে নতুন ধারাবাহিক সেই সময়েই সম্প্রচারিত হওয়ার কথা শোনা যাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই পরিবর্তনের ফলে কি পুরনো ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে, নাকি অন্য কোনও সময়ে সরিয়ে দেওয়া হবে।

যদিও এখনও চ্যানেল বা নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর বলছে, আপাতত বন্ধ হচ্ছে না রাঙামতি তীরন্দাজ। তবে এর সম্প্রচারের সময় বদলাতে পারে। রাতের দিকের কোনও স্লটে এই ধারাবাহিককে দেখা যেতে পারে বলে জল্পনা চলছে।

অন্যদিকে, ঘূর্ণির গল্প ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এক তরুণী ক্রিকেটারের জীবনসংগ্রামকে কেন্দ্র করে তৈরি এই গল্পে দেখা যাবে সাফল্য থেকে হঠাৎ পতনের কাহিনি। সমাজের নানা বাধা পেরিয়ে নিজের স্বপ্নকে ফিরে পাওয়ার লড়াইই এই ধারাবাহিকের মূল বিষয়।

আরও পড়ুনঃ বাংলাদেশে সরকার বদলালেও কি বদলায়নি বাস্তব চিত্র? আগুনে পু*ড়ে হিন্দু দম্পতির মৃ*ত্যু! মর্মা*ন্তিক ঘটনায় ফের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!

এই নতুন সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন নবাগত সপ্তাশ্রী নন্দ, যার এটি প্রথম টেলিভিশন কাজ। তাঁর বিপরীতে অভিনয় করছেন কুণাল শীল। নতুন মুখ এবং ভিন্ন ধরনের গল্প নিয়ে এই ধারাবাহিক দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles