BREAKING: আমফানে মৃতের পরিবারকে ২.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

বুধবার রাজ্যে তাণ্ডবলীলা চালিয়ে গেল ঘূর্ণিঝড় আমফান। প্রায় ১৯৯কিমি/ঘন্টায় বাংলায় সাগর অঞ্চলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। কলকাতায় সর্বোচ্চ ১৩৩কিমি/ঘন্টা বেগে ঝড় বয়েছে।যোগাযোগ ব্যবস্থা এখনো সব স্বাভাবিক হয়নি। তবে এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গে আমফানের জেরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন। যার মধ্যে কলকাতায় মারা গেছে ১৫ জন, উত্তর ২৪ পরগনায় ১৭ জন ও হাওড়ায় ৭ জন।

এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি থেকেও বাকি মৃত্যুর খবর এসেছে। বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, আজ বিকেলে আমফান মোকাবিলায় প্রাথমিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই আমফান পরবর্তী খবর দেন তিনি। ঝড়ে নিহতদের পরিবারকে ২.৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

RELATED Articles

Leave a Comment