“গরু জ*বাই থেকে বিরত থাকুন, অন্যের ভাবাবেগে আঘাত করবেন না” সামাজিক মাধ্যমে বার্তা রেজওয়ানের! অশান্ত পরিস্থিতিতে, অভিনেতার সম্প্রীতির ডাককে কুর্নিশ জানাচ্ছেন ভক্তরা!

সোশ্যাল মিডিয়ায় খুব বেশি প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন না টলি অভিনেতা রেজওয়ান রব্বানি শেখ। তবে সমাজ বা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত স্পষ্টভাবেই তুলে ধরেন তিনি। দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে থাকলেও দর্শকদের কাছে এখনও পরিচিত মুখ ‘সন্ধ্যাতারা’ খ্যাত এই অভিনেতা। এবার কোরবানির ইদকে সামনে রেখে নিজের সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন রেজওয়ান। তাঁর কথায়, উৎসবের আসল অর্থ হওয়া উচিত সংযম, সচেতনতা এবং শান্তি বজায় রাখা। এই বার্তা ঘিরেই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা।

ইদ-উল-আজহা উপলক্ষে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইংরেজিতে একটি দীর্ঘ পোস্ট করেন অভিনেতা। সেখানে তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে সরাসরি আবেদন জানান। রেজওয়ান লেখেন, “আসুন আমরা শুধু সংযত থাকি না, বরং সচেতনভাবেও কিছু বিষয় থেকে বিরত থাকি।” তিনি আরও বলেন, দেশের আইন মেনে চলা প্রতিটি নাগরিকের দায়িত্ব। সেই কারণেই গবাদি পশু জবাই থেকে বিরত থাকার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী অনুমোদিত পশু কোরবানি দেওয়ার পক্ষেও মত দেন অভিনেতা।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যেভাবে উত্তেজনা বা অশান্তির পরিস্থিতি তৈরি হয়, সেই প্রসঙ্গও উঠে এসেছে তাঁর বক্তব্যে। রেজওয়ানের মতে, উৎসব কখনও বিভাজনের কারণ হতে পারে না। বরং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া আরও বাড়ানো প্রয়োজন। তিনি নিজের পোস্টে স্পষ্ট করে লেখেন, আশেপাশের অন্য ধর্মের মানুষদের ভাবাবেগের প্রতিও সমান সম্মান দেখানো উচিত। কোনওভাবেই যেন অন্য কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, সেই দিকেও সতর্ক থাকার আবেদন জানান তিনি।

অভিনেতা আরও লেখেন, “ঈদ-উল-আযহা সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অহিংস পরিবেশে পালন হোক।” তাঁর এই বার্তায় সম্প্রীতি এবং সহাবস্থানের আহ্বান স্পষ্টভাবে উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় রেজওয়ানের এই পোস্ট ইতিমধ্যেই বহু মানুষের নজর কেড়েছে। অনেকেই মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে একজন জনপ্রিয় অভিনেতার মুখে এমন ভারসাম্যপূর্ণ বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ধর্মীয় উৎসবের আবহে শান্তি ও সহনশীলতার বার্তা দেওয়াকে অনেকে সাহসী পদক্ষেপ বলেও উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে নতুন বিত’র্ক! এবার এলিভেশন ড্রয়িং চাইল কলকাতা পুরসভা, সামনে আসতে চলেছে কোন তথ্য?

নেটিজেনদের এক বড় অংশ রেজওয়ানের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। বিশেষ করে আইন মেনে চলা এবং অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বানকে অনেকে প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ অভিনেতার এই অবস্থানকে দায়িত্বশীল বলেও মন্তব্য করছেন। কেউ কেউ লিখেছেন, উৎসবের সময়ে এমন সচেতন বার্তা সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করতে পারে। সব মিলিয়ে কোরবানির ইদকে ঘিরে রেজওয়ান রব্বানি শেখের এই বার্তা এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর