হঠাৎ করেই ভারতে বন্ধের মুখে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম! লক্ষ লক্ষ ব্যবহারকারীর মধ্যে চরম উদ্বে’গ, এমন কী ঘটল যে ক*ড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হল কেন্দ্র?

বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হল টেলিগ্রাম। ব্যক্তিগত চ্যাট, গ্রুপ আলোচনা, বড় আকারের চ্যানেল পরিচালনা এবং দ্রুত তথ্য আদান-প্রদানের সুবিধার কারণে গত কয়েক বছরে এই অ্যাপের জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে। শুধু সাধারণ ব্যবহারকারী নন, বিভিন্ন শিক্ষা, ব্যবসা, সংবাদ এবং প্রযুক্তি সংক্রান্ত চ্যানেলও টেলিগ্রামে সক্রিয়। তবে এই জনপ্রিয়তার পাশাপাশি বারবার বিতর্কেও জড়িয়েছে প্ল্যাটফর্মটি। বিশেষ করে ভুয়ো তথ্য ছড়ানো, প্রতারণামূলক কার্যকলাপ এবং প্রশ্নপত্র ফাঁসের মতো অভিযোগের কারণে একাধিকবার নজরে এসেছে টেলিগ্রামের নাম।

এবার নিট (NEET) ২০২৬ পরীক্ষাকে কেন্দ্র করে ফের বড় বিতর্কের মুখে পড়েছে এই মেসেজিং প্ল্যাটফর্ম। কেন্দ্রীয় টেস্টিং এজেন্সি বা NTA-র অভিযোগ, টেলিগ্রামে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট এবং চ্যানেলের মাধ্যমে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। বিভিন্ন চ্যানেলে প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে দাবি করা হচ্ছে যে তারা নিট পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করছে। শুধু তাই নয়, বহু পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবক এই ধরনের প্রচারে প্রভাবিত হয়ে অর্থ খরচ করছেন বলেও অভিযোগ উঠেছে। কয়েক হাজার টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রির প্রলোভন দেখানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।

এই পরিস্থিতিতে এনটিএ (NTA) বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে হস্তক্ষেপের আবেদন জানায়। তাদের মতে, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রতারণার চক্র ভাঙতে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। তথ্য প্রযুক্তি আইন ২০০০-এর ৬৯এ ধারার আওতায় কেন্দ্র সরকার পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানানো হয়েছে। পাশাপাশি টেলিগ্রামের নির্দিষ্ট কিছু ফিচার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে এডিট মেসেজ (Edit Message) ফিচারের অপব্যবহার করে তথ্য পরিবর্তন বা বিভ্রান্তি তৈরির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। সেই কারণেই এই ফিচার নির্দিষ্ট সময়ের জন্য নিষ্ক্রিয় রাখার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, এর আগেও নিট পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে এসেছিল। অভিযোগ অনুযায়ী, ৩ মে অনুষ্ঠিত পরীক্ষার আগে শতাধিক প্রশ্ন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে শেষ পর্যন্ত পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বর্তমানে সেই ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI)। বিশেষজ্ঞদের একাংশের দাবি, পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছনোর আগেই কোনও এক পর্যায়ে তথ্য ফাঁস হয়েছিল। সেই ঘটনার জের এখনও পুরোপুরি কাটেনি, ফলে নতুন করে কোনও অনিয়মের আশঙ্কা এড়াতে এবার আরও কড়া অবস্থান নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ স্বামীর সঙ্গে নেই কোনও সমস্যা, তাও কেন একসঙ্গে থাকেন না অলকা? ৩৬ বছরের দাম্পত্যের অজানা সত্যি ফাঁস করলেন গায়িকা অলকা ইয়াগনিক!

এই প্রেক্ষাপটেই ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট ২০২৬ পরীক্ষার আগে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। NTA-র আবেদনের ভিত্তিতে কেন্দ্র সরকার টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানানো হয়েছে। পাশাপাশি ৩০ জুন পর্যন্ত এডিট মেসেজ ফিচার বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। সরকারি সূত্রের দাবি, পরীক্ষা সংক্রান্ত ভুয়ো প্রচার, প্রশ্নপত্র বিক্রির দাবি এবং প্রতারণামূলক কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ। ২২ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

আরও অন্যান্য খবর