বিয়ের আগেই শাশুড়ির হাতের রান্না দিয়ে জামাইষষ্ঠী সারলেন সাহেব ভট্টাচার্য! সুস্মিতার বাড়ি, না অন্য কোথাও? পাত পেড়ে কী কী খেলেন অভিনেতা?

জামাইষষ্ঠী মানেই বাঙালি পরিবারে বিশেষ উৎসবের আবহ। আর সেই উৎসবকে ঘিরেই এবার দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে অভিনেতা সাহেব ভট্টাচার্যের নাম। বিয়ের আগেই তিনি নাকি জামাইষষ্ঠীর আসরে বসতে চলেছেন, এমন খবর ছড়াতেই নেটপাড়ায় শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই জানতে চাইছেন, তবে কি অভিনেতার জীবনে নতুন কেউ এসেছেন? পাত্রীর পরিচয় কী? সবকিছু কি চুপিসারে ঠিক হয়ে গিয়েছে? যদিও বাস্তবে নয়, ছোটপর্দার গল্পেই এমন দৃশ্য দেখতে চলেছেন দর্শক। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গঙ্গা’র নতুন প্রোমোতেই ধরা পড়েছে সেই ঝলক।

নতুন প্রোমো অনুযায়ী, ধারাবাহিকে গঙ্গা এবং অর্জুন একসঙ্গে জামাইষষ্ঠী পালন করতে চলেছে। গঙ্গাদের ছোট্ট বাড়িতেই এই বিশেষ দিনের আয়োজন করা হয়েছে। বাড়িটি বস্তি এলাকার মধ্যে হলেও পরিবারের সদস্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী আন্তরিকভাবে সব ব্যবস্থা করেছেন। বড়সড় আয়োজন না থাকলেও ভালোবাসার কোনও কমতি নেই। প্রথমবার জামাইষষ্ঠীর অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়ে গঙ্গা। মনে মনে সে চায়, অর্জুন যেন সবসময় তার পাশে থাকে। সেই সুখের মুহূর্তেই আচমকা নেমে আসে বড় বিপদ।

প্রোমোতে দেখা যায়, উৎসবের মাঝেই গঙ্গাদের বস্তিতে আগুন লেগে যায়। এই ঘটনার নেপথ্যে রয়েছে মেঘনাদ। অভিযোগ, গঙ্গা এবং অর্জুনের ক্ষতি করার উদ্দেশ্যেই সে গুন্ডাদের ব্যবহার করে এই ষড়যন্ত্র করেছে। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠলেও হাল ছাড়ে না অর্জুন। সে আগুন নেভানোর চেষ্টা করে এবং গঙ্গা ও তার পরিবারের পাশে দাঁড়ায়। বিপদের মুখে সে যেন ঢাল হয়ে সবাইকে রক্ষা করার চেষ্টা করে। এবার প্রশ্ন, অর্জুন কি শেষ পর্যন্ত গঙ্গাকে এবং তার পরিবারকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে? সেই উত্তর মিলবে আগামী পর্বে।

এই নতুন প্রোমো সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়েছে। একদিকে জামাইষষ্ঠীর আবেগঘন মুহূর্ত, অন্যদিকে হঠাৎ বিপদের আগমন, দুইয়ের মিশ্রণে গল্পে এসেছে নতুন মোড়। গঙ্গা এবং অর্জুনের সম্পর্ক কোন দিকে এগোবে, তা নিয়েও আগ্রহ বাড়ছে। বিশেষ করে মেঘনাদের পরিকল্পনা কতটা সফল হবে এবং অর্জুন কীভাবে পরিস্থিতি সামাল দেবে, সেই দিকেই এখন নজর দর্শকদের। ধারাবাহিকের পরবর্তী পর্ব নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

আরও পড়ুনঃ প্রথম জামাইষষ্ঠীতেই নেই ভূরিভোজ! শ্যামৌপ্তি-রণজয়ের বিশেষ দিনের পরিকল্পনায় বড় চমক! জানেন, কীভাবে উদযাপন করবেন নব দম্পতি?

এদিকে স্টার জলসার আরও একটি ধারাবাহিকেও জামাইষষ্ঠীর বিশেষ পর্ব দেখানো হবে। সেখানে বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী পালন করবে ছুটি ও অভি। ছুটি জানায়, “তার আশ্রমেই ষষ্ঠীর আয়োজন করা হয়েছে।” অন্যদিকে অভির মনে প্রশ্ন জাগে, “তাদের তো বিয়েটা নকল, তাহলে জামাইষষ্ঠীও কি নকল হবে?” কিন্তু শেষ পর্যন্ত আশ্রমের ছোট ছোট মেয়েরাই অভির জন্য বিশেষ আয়োজন করে। ফলে এই বিশেষ দিনে ছুটি ও অভির জন্য কী চমক অপেক্ষা করছে, সেটাও জানতে উৎসুক দর্শকরা। দুটি ধারাবাহিকেই জামাইষষ্ঠী ঘিরে আবেগ, সম্পর্ক এবং নাটকীয়তা একসঙ্গে ধরা পড়তে চলেছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর