আমফান পরবর্তী বিপর্যয় সামলাতে ব‍্যার্থ সরকার! মুখ্যমন্ত্রী ঘূর্ণিঝড় নিয়ে কোন‌ও পরিকল্পনা করেননি, বিস্ফোরক প্রাক্তন মেয়র!

এক সপ্তাহ আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু তা সত্ত্বেও ঘূর্ণিঝড় মোকাবিলায় ফাঁক থেকে গিয়েছে প্রচুর। মন্তব্য কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। সেই সঙ্গে তিনি বলেছেন গুরুত্ব দেওয়া হয়নি প্রযুক্তিকে। সাতদিন আগে থেকে সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়া দফতর। কিন্তু গ্যাপ থেকে গিয়েছে। মুখ্যমন্ত্রী কন্ট্রোল রুম খুলে নবান্নে বসে থাকলেও, পরিকল্পনা করেননি। অভিযোগ তুলেছেন একদা দিদির প্রিয় পাত্র শোভন।

এক টেলিভিশন সাক্ষাৎকারের শোভন বলেছেন তিনি বলেছেন ওয়ার্ড ভিত্তিক ভাবনার দরকার ছিল। প্রাক্তন মেয়র জানিয়েছেন, আগেও তিনি প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করেছেন। নিজে দাঁড়িয়ে থেকে কলকাতা কিংবা দক্ষিণ ২৪ পরগনায় দুর্গত এলাকায় কাজ করিয়েছেন। কেননা নিজের রাজনৈতিক কাজের সুবাদে এলাকা তিনি চেনেন হাতের তালুতে।

আমফান মোকাবিলায় দায়িত্ব আর দায়বদ্ধতার অভাব ছিল, বলেও মন্তব্য তাঁর। তিনি বলেন, হয়ত ভাবা হয়েছিল আগের মতো ফনি, বুলবুল ঘুরে পুরীর দিকে চলে যাবে আমফান। তাই ভাবনা চিন্তার দরকার নেই, কটাক্ষ করেছেন শোভন। শোভন চট্টোপাধ্যায়ের আরও অভিযোগ প্রযুক্তিকেই গুরুত্ব দেওয়া হয়নি। যদি তা করা হত, তাহলে এই পরিস্থিতি তৈরি হত না। ভাবা হয়নি ঘূর্ণিঝড়ের বেগের কথাও।

আরও অন্যান্য খবর