মৃ’ত্যুকেও হার মানানো অভিনেত্রীর জেদ! ব্যাকস্টেজে সন্তানের জন্ম, কয়েক মিনিট পরই মঞ্চে ফিরে নাচ! ইতিহাস গড়া অবিশ্বাস্য সত্য কাহিনি, ভাইরাল অভিনেত্রীর সাহসী রূপে স্তম্ভিত নেটদুনিয়া!

মঞ্চের আড়ালে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা, আর সেই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নতুন ছবির টিজারে দেখা যায়, এক গর্ভবতী নারী পারফরম্যান্সের প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎই প্রসব বেদনা শুরু হয়, আর ব্যাকস্টেজেই সন্তানের জন্ম দেন তিনি। এই চমকে দেওয়া দৃশ্যেই শুরু হয়েছে ছবির প্রচার, যা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

পরে জানা যায়, এই চরিত্রে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় এক অভিনেত্রী। তিনি মহারাষ্ট্রের বিখ্যাত লোকশিল্পী ভিঠাবাইয়ের জীবনের উপর তৈরি বায়োপিকে প্রধান ভূমিকায় রয়েছেন। টিজারে দেখা যায়, সন্তান জন্ম দেওয়ার পরও তিনি থামেন না, বরং নিজের পেশার প্রতি দায়বদ্ধতা দেখিয়ে আবার মঞ্চে ফিরে যান।

রক্তাক্ত অবস্থাতেই মঞ্চে উঠে ‘লাবণী’ নৃত্য পরিবেশন করার দৃশ্য দর্শকদের নাড়া দিয়েছে। চিকিৎসকেরা তাঁকে সতর্ক করলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। আসলে এটা শ্রদ্ধা কাপুরের আসন্ন ছবির টিজার। সেখানে একটি সংলাপে তিনি বলেন, বিছানায় অসহায়ভাবে মারা গেলে মানুষ সহানুভূতি দেখাবে, কিন্তু মঞ্চে নাচতে নাচতে মৃত্যু হলে তিনি ইতিহাস হয়ে থাকবেন।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ সলমন খান, অথচ চিকিৎসা নিতে অনীহা! তীব্র যন্ত্র’ণা সহ্য করেও, এমনটা করার কারণ কী? ভাইরাল পোস্ট ঘিরে বাড়ছে অনুরাগীদের উদ্বেগ! কী হয়েছে অভিনেতার?

এই চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিনেত্রীর এই সাহসী রূপ দেখে অনুরাগীরা যেমন অবাক, তেমনই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। পরিবারের সদস্যরাও তাঁর এই অভিনয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বলে খবর।

ছবিটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। ১৯৫০ থেকে ১৯৮০ সালের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমায় মহারাষ্ট্রের তামাশা লোকশিল্পের ইতিহাস তুলে ধরা হবে। ছবিতে আরও অভিনয় করেছেন রণদীপ হুডা, নানা পটেকর, মহম্মদ জিশান আইয়ুব ও সিদ্ধার্থ যাদব। আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত ছবি।

আরও অন্যান্য খবর