তামান্না হ*ত্যা মামলায় নতুন করে আরও ৫ গ্রে*ফতার! ধৃ’তের সংখ্যা বেড়ে ১৬, এবার কি ধরা পড়বে মূল চক্রী? মায়ের সঙ্গে সাক্ষাতের পর তদ’ন্তে বড় অগ্রগতি, ক’ড়া বার্তায় শুভেন্দু অধিকারী!

তামান্না হত্যা মামলার তদন্তে আরও বড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার ও বুধবার টানা অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে এই মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার জিয়ারুল শেখ ও সাবির শেখকে আটক করা হয়। বুধবার ধরা পড়েন ফকর শেখ ওরফে ইসমাইল শেখ, হাফিজুল শেখ এবং মিনারুল শেখ।

তদন্তকারীদের দাবি, ধৃত মিনারুল শেখকে গুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসার জন্য গুরগাঁও আদালতে আবেদন করা হবে। মামলার সঙ্গে জড়িত আরও কয়েকজনের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

একের পর এক অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পর পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে তিনি জানান, রাজ্যে আইনের শাসন বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনও ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই হবে বিচার করার একমাত্র ভিত্তি। একই সঙ্গে তিনি বলেন, অপরাধীদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না।

মুখ্যমন্ত্রী আরও জানান, নিহত নাবালিকার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা করার ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ। এই দ্রুত পদক্ষেপের জন্য তিনি পুলিশকে ধন্যবাদ জানান। তাঁর কথায়, আইন নিজের নিয়মেই চলবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আদালতে আবেদন, দ্রুত শুনানির আর্জিতে মিলল না সাড়া

উল্লেখ্য, বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিন কালীগঞ্জে বোমাবাজির ঘটনায় প্রাণ হারায় ছোট্ট তামান্না। ঘটনার এক বছর কেটে গেলেও মেয়ের বিচারের আশায় লড়াই চালিয়ে যাচ্ছেন মা সাবিনা ইয়াসমিন। সম্প্রতি মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করে আশ্বাস দিয়েছিলেন, তামান্নার মৃত্যুর ন্যায়বিচার নিশ্চিত করা হবে। এরপর থেকেই তদন্তে গতি আসে এবং একের পর এক গ্রেপ্তারের ঘটনা সামনে আসে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর