রচনা বন্দোপাধ্যায় নন, ‘দিদি নম্বর ১’-এর প্রথম দিদি ছিলেন অন্য কেউ! জানেন কে সেই জনপ্রিয় অভিনেত্রী?

রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম এখন ‘দিদি নম্বর ১’-এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হলেও, এই শো-এর শুরুটা কিন্তু তাঁর হাত ধরে হয়নি। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে রচনা এখন শো-এর বাইরে। তাঁর জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, যা নিয়ে দর্শকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।

রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই রচনার জীবন অনেকটাই বদলে গেছে। তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে সাংসদ হওয়ার পরও শোটি তিনি সামলাচ্ছিলেন। তবে হঠাৎ করেই তাঁকে ‘দিদি নম্বর ১’ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।

অনেকেই জানেন না, ২০০৯ সালে শুরু হওয়া এই জনপ্রিয় রিয়েলিটি শো-এর প্রথম সিজনের সঞ্চালিকা ছিলেন অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়। তিনি শুধুমাত্র প্রথম সিজনেই দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ব্যক্তিগত কারণে, বিশেষ করে মায়ের অসুস্থতার জন্য, তিনি সরে দাঁড়ান বলে জানা যায়।

আরও পড়ুন: “এতদিন চেপে রেখেছিলাম আর পারলাম না…” পদ্মভূষণের মঞ্চে হুইলচেয়ারে অলকা ইয়াগনিক! ৯০ দশকের জনপ্রিয় গায়িকা ২ বছর ধরে গুরুতর অসুস্থ? ভাইরাল ভিডিওর পর নিজেই জানালেন শরীরের খবর!

এরপর ২০১০ সাল থেকে শো-এর দায়িত্ব নেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলার ঘরের মেয়ে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তিনি এই শো-এর মুখ হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। মাঝখানে একাধিকবার পরিবর্তন এলেও, রচনার জায়গা কেউ নিতে পারেননি।

পরিচালনায় আসছেন না, ভুয়ো খবর ওড়ালেন দেবশ্রী | Debashree Roy is not in  direction | Janatar Katha News

একসময় জুন মালিয়া ও দেবশ্রী রায়ও এই শো সঞ্চালনা করেছিলেন বলে জানা যায়, যদিও তা খুব অল্প সময়ের জন্য। বর্তমানে রচনার অভিযোগ, তাঁকে কোনও আগাম নোটিস ছাড়াই শো থেকে বাদ দেওয়া হয়েছে। নিজের বক্তব্যে তিনি জানিয়েছেন, এত বছরের সম্পর্কের পর এমন সিদ্ধান্তে তিনি স্বাভাবিকভাবেই হতাশ এবং ক্ষুব্ধ।

রচনা বন্দোপাধ্যায় নন, ‘দিদি নম্বর ১’-এর প্রথম দিদি ছিলেন অন্য কেউ! জানেন কে সেই জনপ্রিয় অভিনেত্রী?

আরও অন্যান্য খবর