আগে জানানো হয়নি, নেওয়াও হয়নি অনুমতি! সেটে পা রাখতেই জানতে পারেন বিকিনি পরে করতে হবে শুটিং! ছবিতে অভিনয়কে অস্বীকার করেন এই অন্যতম জনপ্রিয় অভিনেত্রী! জানেন, তাঁকে রাজি করাতে কী করেছিলেন যশ চোপড়া?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বহু বছরের পুরনো একটি ঘটনার কথা তুলে ধরেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বিন্দু। তিনি জানান, ১৯৭৩ সালের জোশিলা ছবির শুটিং করতে গিয়ে হঠাৎই জানতে পারেন তাঁকে একটি বিকিনি দৃশ্যে অভিনয় করতে হবে। আগে থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি বলে তিনি অস্বস্তিতে পড়ে শুটিং করতে অস্বীকার করেন।

বিন্দুর কথায়, তিনি প্রায় দু’ঘণ্টা শুটিং বন্ধ রেখেছিলেন। মানসিকভাবে এমন দৃশ্যের জন্য প্রস্তুত ছিলেন না বলেই পরিচালক যশ চোপড়ার কাছে আপত্তি জানান। তখন যশ চোপড়া তাঁকে আশ্বস্ত করেন যে, দৃশ্যটি এমনভাবে ধারণ করা হবে যাতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কোনও অস্বস্তিকর পরিস্থিতির মুখে না পড়েন।

পরিচালকের পরামর্শ অনুযায়ী বেশিরভাগ সময় জলের মধ্যেই দাঁড়িয়ে শুটিং করেন বিন্দু। ক্যামেরায় মূলত পাশ ও পিছন দিক থেকে দৃশ্য ধারণ করা হয়। পরে চিত্রগ্রাহকের কাছেও জানতে চান দৃশ্যটি কেমন হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, দৃশ্যটি মার্জিতভাবেই পর্দায় ফুটে উঠেছে। এরপরই অভিনেত্রীর সমস্ত দুশ্চিন্তা কেটে যায়।

১৯৭৩ সালে মুক্তি পাওয়া জোশিলা ছবিতে দেব আনন্দ, হেমা মালিনী, রাখী এবং বিন্দু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে দেব আনন্দকে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল। সিনেমার গান ও অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল এবং ছবির বেশিরভাগ আউটডোর শুটিং হয়েছিল দার্জিলিংয়ে।

আরও পড়ুনঃ ফোনের ওপারে ‘বস’, নাকি প্রতারক? ‘Boss Scam’ নামের নতুন ফাঁদে মুহূর্তে খোয়া যেতে পারে আপনার সঞ্চয়, কী সতর্কবার্তা দিল রাজ্য পুলিশ? কীভাবেই বা টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে?

bindu

সত্তরের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন বিন্দু। বিশেষ করে নেতিবাচক চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। দীর্ঘ চার দশকের কেরিয়ারে তিনি ১৬০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ১৯৬২ সালে অভিনয়জীবন শুরু করা এই অভিনেত্রীকে শেষবার বড়পর্দায় দেখা যায় ২০০৮ সালের মেহবুবা ছবিতে।

Tithi Chakraborty

আরও পড়ুন

আরও অন্যান্য খবর