জ্বালানি কেনার নিয়মে আচমকা বড় পরিবর্তন! কয়েকদিন আগেই জারি হওয়া সিদ্ধান্তে কেন পিছু হটল সরকার, ১ জুলাই থেকে কী বদলাবে? স্বস্তির হাওয়া কি বইতে চলেছে সাধারণ মানুষ ও পরিবহণ খাতে?

পেট্রোল ও ডিজেল কেনার নিয়মে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। আগামী ১ জুলাই থেকে আর ২০০ লিটার জ্বালানি কেনার সীমা থাকবে না। এর ফলে বাণিজ্যিক সংস্থা, পরিবহণ ব্যবসায়ী এবং ভারী যানবাহনের মালিকরা সাধারণ পেট্রোল পাম্প থেকেই একবারে প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণ জ্বালানি কিনতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তে পরিবহণ ক্ষেত্রের অনেকেই স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

এর আগে গত ১২ জুন কেন্দ্র একটি নির্দেশিকা জারি করে জানিয়েছিল, সাধারণ পেট্রোল পাম্প থেকে কোনও গাড়িকে দিনে সর্বোচ্চ ২০০ লিটার পর্যন্তই পেট্রোল বা ডিজেল বিক্রি করা যাবে। এই নিয়মের উদ্দেশ্য ছিল বাল্ক ক্রেতাদের খুচরো পাম্প থেকে অতিরিক্ত জ্বালানি কেনা নিয়ন্ত্রণ করা। তবে সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকেই ট্রাক, বাস এবং অন্যান্য ভারী বাণিজ্যিক গাড়ির মালিকদের নানা সমস্যার মুখে পড়তে হয়।

সরকারের দাবি, সম্প্রতি অভিযোগ পাওয়া গিয়েছিল যে অনেক বাল্ক ক্রেতা তুলনামূলক কম দামের সুযোগ নিয়ে সাধারণ পেট্রোল পাম্প থেকেই বেশি পরিমাণ জ্বালানি কিনছিলেন। কারণ বাণিজ্যিক ব্যবহারের জ্বালানির দাম খুচরো বিক্রির তুলনায় বেশি হওয়ায় অনেকেই এই পথ বেছে নিচ্ছিলেন। এতে সাধারণ গ্রাহকদের জন্য জ্বালানির সরবরাহে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কাও ছিল বলে কেন্দ্র জানায়।

এই পরিস্থিতি সামাল দিতেই ২০০ লিটারের সীমা চালু করা হয়েছিল। সরকারের আশঙ্কা ছিল, যদি বড় ক্রেতারা নিয়মিত সাধারণ পাম্প থেকেই জ্বালানি সংগ্রহ করেন, তাহলে সরবরাহ ব্যবস্থায় চাপ পড়তে পারে। পাশাপাশি জরুরি পরিষেবা ও সাধারণ মানুষের জন্য জ্বালানি পাওয়াতেও প্রভাব পড়ার সম্ভাবনা ছিল।

আরও পড়ুনঃ গুরুতর আহত পটল কুমার গান‌ওয়ালা খ্যাত হিয়া দে! হাসপাতালে ভর্তি অভিনেত্রী, কি হয়েছে তাঁর?

তবে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পর সেই বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে ১ জুলাই থেকে সাধারণ পেট্রোল পাম্পে ২০০ লিটারের সীমা আর কার্যকর থাকবে না। নতুন এই সিদ্ধান্তে পরিবহণ ব্যবসা, ট্রাক ও বাস মালিক এবং অন্যান্য বাণিজ্যিক গাড়ি ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর