এদিকে রাজনৈতিক বিত’র্ক, সমা’লোচনার ঝড়ের মাঝেই আমেরিকায় বেপরোয়া কোয়েল মল্লিক! দাদার বিয়েতে জমিয়ে নাচে নজর কাড়লেন অভিনেত্রী! ভাইরাল ছবি!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে গত কয়েক দিন ধরেই নানা আলোচনা চলছে। রাজ্যসভার সাংসদ পদ থেকে তাঁর ইস্তফার খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়। তবে সেই সব বিতর্ক থেকে নিজেকে দূরে রেখে এই মুহূর্তে তিনি রয়েছেন আমেরিকায়। সম্প্রতি সমাজমাধ্যমে একাধিক ছবি শেয়ার করে নিজের বিদেশ সফরের প্রকৃত কারণও জানিয়েছেন অভিনেত্রী।

কোয়েলের কথায়, এই সফরের মূল উদ্দেশ্য ছিল তাঁর প্রিয় তুতো দাদা ইন্দ্র রায়চৌধুরীর বিয়েতে যোগ দেওয়া। ছুটি কাটানো বা কোনও কাজের জন্য নয়, শুধুমাত্র পরিবারের বিশেষ এই আনন্দের মুহূর্তে সামিল হতেই তিনি আমেরিকায় গিয়েছেন। নবদম্পতি ইন্দ্র রায়চৌধুরী ও কুহুকী কুমারী দাসকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী তাঁদের সুখী দাম্পত্য জীবনের কামনাও করেছেন।

সমাজমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, দাদার বিয়ের প্রতিটি অনুষ্ঠানে প্রাণ খুলে আনন্দ করেছেন কোয়েল। সাদা-সোনালি শাড়িতে তাঁর সাজ যেমন নজর কেড়েছে, তেমনই বরযাত্রীদের সঙ্গে নাচও অনুরাগীদের প্রশংসা পেয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিখুশি মুহূর্ত ভাগ করে নেওয়া ছবিগুলি ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: বারুইপুরে ১১ বছরের নাবালিকার ধ*র্ষণ ও খু’ন ঘিরে রাতভর পুলিশি অভিযান! ধরা পড়ল আরও অপরাধী! তৎপর পুলিশ, এবার তদন্ত কোন দিকে?

ইন্দ্র রায়চৌধুরী পেশায় একজন পরিচিত সেতারবাদক। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি দেশ-বিদেশে কাজ করছেন। দীর্ঘদিনের সম্পর্কের পর কুহুকী কুমারী দাসের সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠানেও কোয়েলকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। কনের পাশে থাকা থেকে শুরু করে পরিবারের নানা দায়িত্বও তিনি হাসিমুখে পালন করেছেন।

আমেরিকা সফরের এই পারিবারিক মুহূর্তগুলো অনুরাগীদেরও বেশ পছন্দ হয়েছে। কোয়েল বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিকের সঙ্গে একাধিক ছবি শেয়ার করলেও নিজের ছেলে কবীর বা মেয়ে কাব্যর কোনও ছবি প্রকাশ করেননি। পরিবারের সঙ্গে কাটানো এই বিশেষ সময়ই এখন অভিনেত্রীর সমাজমাধ্যমের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।

আরও অন্যান্য খবর