‘আরবানায় থাকতে গেলে যে যোগ্যতা লাগে, সেটা আমার আছে’ মন্তব্যে তুমুল বিত’র্ক! জানেন, ‘যোগ্য’ দিদি রচনা বন্দ্যোপাধ্যায়ের পড়াশোনা কতদূর?

‘আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে’ মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কে জড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অনেকেই তাঁর এই মন্তব্যকে অহংকার হিসেবে দেখছেন এবং সোশ্যাল মিডিয়াতেও চলছে সমালোচনা। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সামনে এসেছে প্রশ্ন, যে ‘যোগ্যতা’র কথা তিনি বলেছেন, নিজের শিক্ষাজীবনে তিনি কতটা এগিয়েছিলেন।

অভিনয় জীবনে রচনা বহু ভাষার সিনেমায় কাজ করেছেন, যেমন বাংলা, ওড়িয়া, তামিল, তেলেগু ও হিন্দি। তবে তাঁকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দেয় ছোট পর্দা, বিশেষ করে জি বাংলার ‘দিদি নম্বর ১’ শো। প্রায় ১৩ বছর এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যদিও সাম্প্রতিক কিছু মন্তব্যের জেরে তাঁর সেই জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে বলে মনে করছেন অনেকেই।

শিক্ষাজীবনের কথা বলতে গেলে, রচনা দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। কলকাতার ন্যাশনাল গার্লস হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। এরপর সাউথ সিটি কলেজে ভর্তি হলেও অভিনয়ের ব্যস্ততার কারণে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করতে পারেননি। ফলে কলেজের পড়া মাঝপথেই ছেড়ে দিতে হয় তাঁকে।

ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহ ছিল তাঁর। ১৯৯১ সালে কলেজে পড়ার সময় ‘মিস কলকাতা’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন তিনি। পরে আরও কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পান এবং ‘মিস বিউটিফুল স্মাইল’ খেতাবও জেতেন। ১৯৯২ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিলেও চূড়ান্ত পর্যায়ে পৌঁছে খেতাব জিততে পারেননি, তবে সেখান থেকেই তাঁর অভিনয় জীবনের সুযোগ আসে।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! জন্মদিনেই প্রকাশ্যে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের প্রথম ঝলক! কবে মুক্তি পাবে ছবি? নিজেই জানালেন দাদা! আপনারা কতটা উৎসাহী এই ছবি ঘিরে?

বর্তমানে তাঁর কেরিয়ারে কিছু পরিবর্তন এসেছে। ‘দিদি নম্বর ১’ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে এবং রাজনৈতিক ক্ষেত্রেও নানা টানাপোড়েন দেখা গিয়েছে। তবে এর মধ্যেই তিনি ব্যবসায় মন দিয়েছেন, শুরু করেছেন শাড়ি ও বিউটি প্রোডাক্টের নিজস্ব ব্র্যান্ড। ২০২৪ সালের হলফনামা অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা। আরবানার ফ্ল্যাটটি তিনি কয়েক বছর আগে ৪ কোটির বেশি দামে কিনেছিলেন, যার বর্তমান বাজারমূল্য অনেকটাই বেড়ে গেছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর