‘জোয়ার ভাঁটা’-তে এবার ‘গাঙ্গুবাই’-এর ছোঁয়া! সাদা শাড়ি আর চোখে গাঢ় কাজলে শ্রুতি দাসের নতুন লুক ঘিরে উচ্ছ্বাস দর্শকদের! আপনাদের কেমন লাগল ‘এমএলএ’ নিশা মিত্রকে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাঁটা-তে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস। শুরু থেকেই তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। নিশা একেবারে খলচরিত্র নয়, আবার পুরোপুরি ইতিবাচকও নয়। এই ধূসর চরিত্রকে নিজের অভিনয়ের দক্ষতায় প্রাণবন্ত করে তুলেছেন শ্রুতি, এমনটাই মনে করছেন অনেক দর্শক।

সম্প্রতি ধারাবাহিকের গল্পে এসেছে গুরুত্বপূর্ণ মোড়। নানা অপমান ও প্রতিকূলতার পর এবার সম্পূর্ণ নতুন রূপে ফিরছে নিশা। একসময় যাকে অন্যায়ভাবে জেলের মুখ দেখতে হয়েছিল, সেই এবার জনপ্রতিনিধির ভূমিকায় সামনে আসতে চলেছে। ফলে গল্পে নতুন উত্তেজনা তৈরি হয়েছে এবং দর্শকদের আগ্রহও বেড়েছে।

বিয়ের দিন জিৎ বসুর প্রতারণার শিকার হওয়ার পর সেই অপমানের জবাব দিতে প্রস্তুত নিশা। তবে শুধু চরিত্রের পরিবর্তন নয়, তাঁর নতুন সাজও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সাদা শাড়ি, সাদা ব্লাউজ, কপালে লাল টিপ এবং চোখে গাঢ় কাজলের লুকে অনেকেই আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই চরিত্রের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন।

শ্রুতির এই নতুন লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। দর্শকদের একাংশের মতে, পুরনো আত্মবিশ্বাসী নিশার প্রত্যাবর্তনে ধারাবাহিক আবার নতুন গতি পেয়েছে। সাম্প্রতিক সময়ে গল্পের গতি কিছুটা ধীর হয়ে গেলেও এই পরিবর্তনের পর নতুন করে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।

আরও পড়ুনঃ কনকনে শীতে সারা শরীরে মাটি মেখে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন, তারপর কী ঘটেছিল অভিনেতার সঙ্গে? শুটিংয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করলেন ভাস্বর চট্টোপাধ্যায়!

উল্লেখ্য, প্রায় এক মাস বন্ধ থাকার পর আবার টিআরপি প্রকাশ শুরু হয়েছে। টিআরপি বন্ধ হওয়ার আগে টানা তিন সপ্তাহ বেঙ্গল টপার ছিল জোয়ার ভাঁটা। তাই নিশার এই নতুন অধ্যায় এবং শ্রুতির আলোচিত লুককে ঘিরে দর্শকদের প্রত্যাশা, ধারাবাহিকটি আবারও রেটিং তালিকার শীর্ষস্থানে ফিরতে পারে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর