বাংলার একটি জনপ্রিয় বিনোদন চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে নতুন একটি নন-ফিকশন শো। টলিপাড়ার খবর, এবার তারকাদের নিয়ে জমজমাট রান্নার প্রতিযোগিতা আয়োজন করা হবে। এই শোয়ের দায়িত্বে রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। আর সঞ্চালকের আসনে অভিনেতা অঙ্কুশ হাজরাকে দেখতে পাওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
শোনা যাচ্ছে, এই অনুষ্ঠানের সঞ্চালনার জন্য ইতিমধ্যেই অঙ্কুশের কাছে প্রস্তাব পৌঁছেছে। এর আগে ‘ডান্স বাংলা ডান্স’-এর সঞ্চালক হিসেবে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। তাঁর প্রাণবন্ত উপস্থাপনা এবং মজার কথাবার্তা বরাবরই নন-ফিকশন শোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তাই এই খবর সত্যি হলে দর্শকদের আগ্রহ যে আরও বাড়বে, তা বলাই যায়।
এই নতুন শোয়ের সম্ভাব্য প্রতিযোগীদের তালিকাও ইতিমধ্যেই টলিপাড়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। খবর অনুযায়ী, সৌরভ দাস, দর্শনা বণিক, সৌমিতৃষা কুণ্ডু, ইমন চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের পাশাপাশি দুই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কাছেও অংশগ্রহণের প্রস্তাব গিয়েছে। যদিও এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি।
সূত্রের দাবি, প্রাথমিক পর্যায়ের আলোচনা ইতিমধ্যেই অনেকটাই এগিয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী অগাস্ট মাস থেকেই এই নন-ফিকশন শোয়ের শুটিং শুরু হতে পারে। ফলে খুব শিগগিরই অনুষ্ঠানটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুনঃ ‘এত দম্ভ! সুপারস্টার হলেই মানুষ হওয়া যায় না!’ শেষকৃত্যে আসেননি, ফোনও করেননি অমিতাভ বচ্চন! বিগ বি-র বিরুদ্ধে ২৬ বছর পর বি*স্ফোরক অভিযোগ, কে তুললেন মানসিকতা নিয়ে প্রশ্ন?
এদিকে অগাস্টের শেষ থেকেই শুরু হতে চলেছে ‘বিগ বস’ নিয়ে নতুন মরশুমের জল্পনা। অন্যদিকে জি বাংলায় চলছে ‘দাদাগিরি’। এই পরিস্থিতিতে নতুন রান্নার রিয়েলিটি শো সম্প্রচার শুরু হলে বাংলা টেলিভিশনের নন-ফিকশন বিভাগে প্রতিযোগিতা আরও জমে উঠবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ সময় পর একাধিক নতুন নন-ফিকশন শো আসায় দর্শকদের জন্যও বাড়ছে বিনোদনের সম্ভাবনা।






