লিফটের ভিতরে মাথা ঘুরে পড়ে গেলেন রণজয় বিষ্ণু! ধারাবাহিকের শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ অভিনেতা! শ্যামৌপ্তির সঙ্গে বিচ্ছেদের আবহেই, শরীরে কী বাঁধিয়ে বসলেন তিনি? নিয়ে যাওয়া হলো চিকিৎসকের কাছে, এখন কেমন আছেন?

অভিনেতা রণজয় বিষ্ণুর জন্য সাম্প্রতিক সময়টা খুব একটা স্বস্তির যাচ্ছে না। ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক জল্পনার মধ্যেই এবার শুটিং সেটে অসুস্থ হয়ে পড়লেন তিনি। শুক্রবার ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’র শুটিং চলাকালীন হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করায় কিছু সময়ের জন্য কাজ বন্ধ রাখতে হয়। খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা।

জানা গিয়েছে, নির্ধারিত সময়েই শুটিং ফ্লোরে পৌঁছেছিলেন রণজয়। কাজ চলার মাঝেই লিফটের ভিতরে তাঁর মাথা ঘুরে যায়। সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা তাঁকে বসিয়ে জল খাওয়ান এবং কিছুক্ষণ বিশ্রামের ব্যবস্থা করেন। এরপর বেশ কিছু সময় বিশ্রাম নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়।

সূত্রের দাবি, আগের রাত থেকেই মানসিক চাপ ও উদ্বেগে ছিলেন অভিনেতা। সেই কারণেই শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে বলে অনুমান করা হচ্ছে। আপাতত ধারাবাহিকের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাঁকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: স্ত্রী শ্বেতা তাঁর নাচ দেখতে খুবই ভালোবাসেন, তাই মঞ্চে একি কাণ্ড করলেন রুবেল? মুহূর্তেই জমে উঠল তারকা দম্পতির বিশেষ মুহূর্ত!

অন্যদিকে, গত কয়েকদিন ধরেই রণজয় বিষ্ণু ও তাঁর স্ত্রী অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে টলিপাড়ায়। শোনা যাচ্ছে, বিয়ের কিছুদিনের মধ্যেই তাঁরা আলাদা থাকতে শুরু করেছেন। যদিও এই বিষয়ে শ্যামৌপ্তি এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। পাশাপাশি তাঁকে ঘিরেও নতুন সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে।

রণজয়কে নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছে। টলিপাড়ার একাংশের দাবি, সহ-অভিনেত্রী অভীকা মালাকারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বেড়েছে। তবে এই সমস্ত খবর সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, তিনি যদি কোনও সম্পর্কে থাকতেন, তবে তা প্রচারের জন্য কখনও প্রকাশ্যে আনতেন না। তাঁর দাবি, এসব গুঞ্জনের সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই এবং এগুলো শুধুই ধারাবাহিককে ঘিরে তৈরি হওয়া আলোচনা।

আরও অন্যান্য খবর