গান নয়, এবার গামোছায় জুবিন! ২৫ ফুটের বুননে প্রিয় শিল্পীকে অমর করে রাখলেন অসমের তাঁতি, এমন শ্রদ্ধায় আবেগে ভাসল নেটপাড়া!

অসমবাসীর কাছে জুবিন গর্গ শুধু একজন গায়ক নন, তিনি আবেগের নাম। গত বছর ১৯ সেপ্টেম্বর এক দুর্ঘটনায় প্রাণ হারান এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী এগিয়ে আসতেই প্রিয় শিল্পীকে নিজেদের মতো করে স্মরণ করছেন অনুরাগীরা। এবার জুবিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন অসমের মহিলা তাঁতি ডালিমি লাহন গগৈ। তাঁর তৈরি ২৫ ফুট লম্বা একটি গামোছা এখন নজর কেড়েছে নেটপাড়ার।

ডালিমির তৈরি এই গামোছা সাধারণ কোনও বস্ত্র নয়। গোটা গামোছা জুড়ে বোনা হয়েছে জুবিন গর্গের জনপ্রিয় গানের লাইন। পাশাপাশি সেখানে জায়গা পেয়েছে শিল্পীর স্মরণীয় ৯টি উক্তিও। প্রিয় গায়কের স্মৃতিকে ধরে রাখতে এই বিশেষ গামোছা বুনতে ডালিমির সময় লেগেছে প্রায় পাঁচ মাস। জুবিনের মৃত্যুর এক মাস পর থেকেই তিনি এই কাজ শুরু করেছিলেন। তাঁর তৈরি এই অভিনব শিল্পকর্ম দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই।

ডালিমির এই উদ্যোগের মূল উদ্দেশ্য অসমের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের সঙ্গে জুবিনের সঙ্গীতকে জুড়ে দেওয়া। ২৫ ফুটের গামোছায় উঠে এসেছে জুবিনের মোট ৯টি জনপ্রিয় গানের কলি। তার মধ্যে রয়েছে ‘মায়াবিনী’, ‘অন্ধ আকাশ’, ‘মোমোর শকতি জ্বলে’, ‘দিয়া ঘুরাই দিয়া’, ‘সপোন রঙ্গর টিকহা তুমি’ এবং ‘রই রই বিনালে’র মতো গান। প্রিয় শিল্পীর গান ও স্মৃতি এভাবেই অসমের ঐতিহ্যের মধ্যে ধরে রাখতে চেয়েছেন ডালিমি।

জুবিন গর্গকে স্মরণ করে তাঁর পরিবার এবং অসম সরকারও একাধিক উদ্যোগ নিয়েছে। গায়কের মৃত্যুর তিন মাস পর তাঁর স্ত্রী গরিমা এবং ছোট বোন পামী বড় ঠাকুরের তরফে জুবিনের নামে একটি ট্রাস্ট তৈরির সিদ্ধান্তের কথা জানানো হয়। সেই ট্রাস্টের সঙ্গে জুবিনের ফ্যান ক্লাবের সদস্যদেরও যুক্ত করা হবে বলে জানা যায়। পাশাপাশি জুবিনের জীবন ও সঙ্গীতকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে ‘লাভ ইউ জুবিনদা’ নামে একটি মিউজিকাল ড্রামা।

আরও পড়ুনঃ ‘নবদুর্গা’-র পর আরও এক নতুন চমক! রাজনীতির ময়দান থেকে ফের ক্যামেরার সামনে পাপিয়া অধিকারী, সোমনাথ সেনের নতুন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায়?

‘লাভ ইউ জুবিনদা’ ছবিটির পরিচালনা, চিত্রনাট্য এবং সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রী প্রীতম। ছবিটি প্রযোজনা করছেন এমডি ফারুক উদ্দিন। এক সংগ্রামী গায়কের কাহিনিকে কেন্দ্র করে তৈরি হবে এই ছবি, যে ছোটবেলা থেকেই জুবিনের বড় ভক্ত। এর পাশাপাশি জুবিনকে সম্মান জানিয়ে আরও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কখনও তাঁর নামে হস্তিশাবকের নামকরণ হয়েছে, আবার সম্প্রতি শিলঙে আবিষ্কৃত নতুন এক প্রজাতির ফুলের নাম রাখা হয়েছে ‘হেডিকিয়াম জুবিনগার্জিয়ানাম’।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর