মহেশতলার নামী স্কুলে শ্রাবন্তীর বোনপোর চোখে গুরুতর আ’ঘাত! দায় এড়িয়ে যাওয়া থেকে ঘটনা ধামাচাপার চেষ্টায় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষো’ভ ফেটে পড়লেন অভিনেত্রী! নিলেন কোন পদক্ষেপ?

মহেশতলার একটি নামী বেসরকারি স্কুলে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বোনপোকে ঘিরে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর দিদি স্মিতা ঘোষ। স্মিতার ছয় বছরের ছেলে ওই স্কুলের প্রি প্রাইমারি শ্রেণির পড়ুয়া। তাঁর অভিযোগ, ক্লাসরুমে এক সহপাঠীর হাতে ছেলেটির চোখে আঘাত লাগে। ঘটনার পর শিশুটি কাঁদতে থাকে। কিন্তু বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন স্মিতা। তাঁর দাবি, ঘটনার পর অভিভাবকদের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করা হয়নি।

স্মিতার অভিযোগ, ঘটনার পর তাঁর সন্তানকে এমনভাবে বলতে শেখানো হয়েছিল যে সে নিজেই নিজের চোখে আঘাত করেছে। বিষয়টি জানার পর স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হয় পরিবারের মধ্যে। এরপর ঘটনার আসল কারণ জানতে স্কুলে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছিলেন শিশুটির বাবা-মা। কিন্তু তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ সেই ফুটেজ দেখাতে রাজি হয়নি। বরং পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি স্মিতার। এই আচরণ নিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি।

শিশুদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। সেই পরিস্থিতিতে স্কুলের ভিতরেই যদি কোনও পড়ুয়া আঘাত পায় এবং ঘটনার পর অভিভাবকদের যথাসময়ে জানানো না হয়, তাহলে বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলে মনে করছেন স্মিতা। তাঁর প্রশ্ন, শিশুটি কীভাবে আঘাত পেল, সেই ঘটনার কোনও লিখিত রেকর্ড রাখা হয়েছে কি না এবং সংশ্লিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে কি না। ঘটনার সত্যতা স্পষ্ট করতে স্বচ্ছ তদন্তের প্রয়োজন বলেও দাবি করেছেন তিনি।

স্কুল কর্তৃপক্ষের কাছে স্মিতার আরও প্রশ্ন, সিসিটিভি ফুটেজ দেখতে গেলে কেন অভিভাবকদের অপেক্ষা করতে হচ্ছে বা টালবাহানার মুখে পড়তে হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে, সেটিও জানতে চেয়েছেন তিনি। তাঁর বক্তব্য, কোনও প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার চেয়ে শিশুদের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ঘটনার বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট ও লিখিত ব্যাখ্যা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্মিতা।

আরও পড়ুনঃ “আমি জানি এবারও তুমি ঠিক পারবে, শুধু মেরুদন্ডটা শক্ত রেখো!” মা হওয়ার পর কঠিন লড়াই, অবশেষে সাফল্য! অনিন্দিতার নতুন যাত্রায় পাশে দাঁড়িয়ে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ স্বামী সুদীপ!

স্মিতার সেই পোস্ট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন অভিনেত্রী শ্রাবন্তীও। দিদির অভিযোগের পাশে দাঁড়িয়ে স্কুল কর্তৃপক্ষের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শিশুদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও বার্তা দিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি অভিভাবকদের উদ্দেশে তাঁর পরামর্শ, কোনও স্কুলে সন্তানকে ভর্তি করার আগে নিরাপত্তা ব্যবস্থা এবং কর্তৃপক্ষের দায়িত্বশীলতার বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা উচিত।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর