রাজবীর-নন্দিনীর রসায়নে জিতুর খোঁ’চা, ‘ছেলে পটা’নো’ মন্তব্যে বিগ বসের ঘরে নতুন অশা’ন্তি! ‘জিতু মেয়েদের সম্মান দেয়না’, বলছে নেটপাড়া

‘বিগ বস বাংলা’র ঘরে রাজবীর দে এবং নন্দিনী দত্তকে ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। কখনও তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে, আবার কখনও সামান্য বিষয় নিয়েই শুরু হচ্ছে মনোমালিন্য। এর মধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন জিতু কমল। একটি টাস্ক চলাকালীন রাজবীর ও নন্দিনীর কথাবার্তা দেখে জিতু এমন মন্তব্য করেন, যা একেবারেই ভালোভাবে নেননি নন্দিনী।

ঘটনার সূত্রপাত টাস্ক চলাকালীন। রাজবীর ও নন্দিনীর মধ্যে কথাবার্তা এবং তাঁদের রসায়ন নজরে পড়ে জিতুর। এরপরই তিনি কটাক্ষ করে বলেন, ‘‘মাথায় হাত দিয়ে ওই ছেলে পটানো, আমাদের দ্বারা হবে না।’’ জিতুর এই মন্তব্যের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নন্দিনীও চুপ করে থাকেননি। পাল্টা জবাব দিয়ে তিনি জিতুকে প্রশ্ন করেন, তিনি কি জপ করে তারপর কূটকচালি করতে আসেন?

পরে একটি ভাইরাল ভিডিও ক্লিপে নন্দিনীকে মনামী ঘোষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে দেখা যায়। সেখানে জিতুর মন্তব্যে তিনি যথেষ্ট বিরক্ত হয়েছেন বলে জানান। নন্দিনীর কথায়, জিতুর ওই মন্তব্য তাঁকে গভীরভাবে আঘাত করেছে এবং সেই মুহূর্তে তাঁর মাথা ঠিকমতো কাজ করছিল না। অর্থাৎ বিষয়টি তাঁর কাছে নিছক মজা হিসেবে ধরা দেয়নি।

অন্যদিকে, জিতুর মন্তব্যের পাশাপাশি রাজবীর ও নন্দিনীর নিজেদের সমীকরণেও দেখা যাচ্ছে নানা ওঠাপড়া। একটি মুহূর্তে রাজবীরকে নন্দিনীর উদ্দেশে আবেগঘনভাবে বলতে শোনা যায়, নিজের ‘লাইফ পার্টনার’-এর সঙ্গে কি তিনি সত্যিই কোনও গেম খেলতে পারেন? পাল্টা নন্দিনীও জানান, তিনি ধীরে ধীরে রাজবীরকে বিশ্বাস করতে শুরু করেছেন। তাঁদের এই কথোপকথন ঘিরে স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

তবে সেই ঘনিষ্ঠতার আবহ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরবর্তী একটি টাস্কে রাজবীর চেঁচামেচি করে নন্দিনীকে খুঁজতে শুরু করেন। বিষয়টি নিয়ে বিরক্ত হয়ে নন্দিনী ওয়াশরুমে গিয়ে নিরঞ্জনের কাছে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, রাজবীর যেন ধরে নিয়েছেন নন্দিনী শুধু তাঁর জন্যই খেলছেন। এরপর রাজবীরও দাবি করেন, নন্দিনীর কারণেই তিনি টাস্কে হেরে গিয়েছেন। এই অভিযোগে ফের ক্ষুব্ধ হয়ে ওঠেন নন্দিনী।

আরও পড়ুনঃ বড় পর্দার পর এবার ছোট পর্দায় অভিষেক কোয়েল মল্লিকের? কোন নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?

ফলে রাজবীর-নন্দিনীর সম্পর্ক ঠিক কোন দিকে এগোচ্ছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁদের মধ্যে সত্যিই ব্যক্তিগত ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, নাকি পুরো বিষয়টাই ‘বিগ বস’-এর খেলার অংশ, তা এখনও স্পষ্ট নয়।

এর‌ইমাঝে জিতু বলে বসেন “মাথায় হাত দিয়ে ওই ছেলে পটানো, আমাদের দ্বারা হবে না।” জিতুর এই কড়া মন্তব্যে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ঘরের পরিস্থিতি। জবাব দেন নন্দিনীও। পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “তুমি কি জপ করে তারপর কূটকচালি করতে আসো?” জিতুর মন্তব্য এবং নন্দিনীর পাল্টা প্রতিক্রিয়া ঘরের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। আপাতত এই তিনজনকে ঘিরে তৈরি হওয়া সমীকরণ আগামী দিনে কী মোড় নেয়, সেদিকেই নজর দর্শকদের।

আরও অন্যান্য খবর