রাস্তার দোকান থেকে চিকেন শর্মা খেয়ে বিপত্তি! হাসপাতালে ভর্তি একসঙ্গে অসু’স্থ ৫৩ জন! আ’ক্রান্ত ১৭ শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাও! খাবারে বি*ষক্রিয়া? জানা গেল, কী মেশানো ছিল?

সম্প্রতি ফুটপাতের একটি দোকান থেকে চিকেন শর্মা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ৫৩ জন। আক্রান্তদের মধ্যে রয়েছে ১৭টি শিশু এবং এক অন্তঃসত্ত্বা মহিলা। একই দোকান থেকে খাবার খাওয়ার পর একসঙ্গে এতজন অসুস্থ হয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা বলে মনে করছেন আধিকারিকেরা।

অসুস্থদের বয়স দু’বছর থেকে ৪০ বছরের মধ্যে। আক্রান্তদের মধ্যে ১১ জন পুরুষ, ২৫ জন মহিলা এবং ১৭টি শিশু রয়েছে। চিকেন শর্মা খাওয়ার পর থেকেই অনেকের বমি, পেট খারাপ ও জ্বরের মতো উপসর্গ দেখা দিতে শুরু করে। প্রথমে শারীরিক অস্বস্তি হলেও পরে অনেকের অবস্থার অবনতি হয়। ভঞ্জর পট্টি নাকার কাছে এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি বুঝে তাঁদের দ্রুত ভিওয়ান্ডির ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি করা হয়।

একই দোকানের খাবার খেয়ে পরপর এতজন অসুস্থ হয়ে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। আক্রান্ত এক ব্যক্তি জানিয়েছেন, সোমবার তিনি ওই দোকান থেকে শর্মা খেয়েছিলেন। পরের দিন থেকেই শরীর খারাপ হতে শুরু করে। তাঁর কথায়, সারাদিন এতটাই অসুস্থ বোধ করছিলেন যে উঠে দাঁড়ানোর মতো শক্তিও ছিল না। শেষ পর্যন্ত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

আর এক আক্রান্তের অভিজ্ঞতাও প্রায় একই রকম। ভঞ্জর পট্টি নাকার ওই দোকান থেকে শর্মা খাওয়ার পর থেকেই তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়। ওই ব্যক্তি জানান, খাবার খাওয়ার পর থেকেই একটানা বমি হচ্ছিল। হাসপাতালে এসে তিনি জানতে পারেন, তাঁর মতো আরও অনেকেই একই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে অধিকাংশেরই একই ধরনের উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ১৫০ বছরের ইতিহাসে প্রথমবার, কলকাতা পুরসভায় সাভারকর! আম্বেদকরের পাশেই পেলেন জায়গা, সঙ্গে আরও ৫ মহান ব্যক্তিত্ব! আপত্তি তুললেন বামেরা, পাল্টা জবাবে কী বললেন সজল ঘোষ?

অন্যদিকে, আক্রান্ত এক ব্যক্তির পরিবারের সদস্য জানিয়েছেন, তাঁর ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে শর্মা খাওয়ার পরই তাঁর ফুড পয়জনিং হয়। হাসপাতালে পৌঁছে তাঁরা জানতে পারেন, একই দোকানের খাবার খেয়ে আরও বহু মানুষ অসুস্থ হয়েছেন। আপাতত সব আক্রান্তের চিকিৎসা চলছে আইজিএম সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে। কী কারণে খাবার থেকে এই সংক্রমণ ছড়াল, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর