কোটি টাকা উদ্ধার দিলীপের আপ্ত সহায়কের নিকট হতে।

কোটি টাকা উদ্ধর করা হলো রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের আপ্ত সহায়ক গৌতম চট্টোপাধ্যায়ের নিকট হতে। রবিবার বিকেলে তাদের এক কোটি টাকা সহ পাকরাও করে রেলের জিআরপিরা৷

সূত্রের খবর রবিবার বিকেলে আসানসোল রেল স্টেশনে হঠাৎই দুজন ব্যক্তিকে একটি ব্যাগ হাতে ঘোরাঘুরি করতে দেখা যায় আসানসোল স্টেশনে। এই দুই ব্যক্তির গতিবিধি রেলের জিআরপি-দের নজরে সন্দেহজনক লাগায় তাদের আটক করেন জিআরপি-রা। সেময়ই তাদের ব্যাগ তল্লাশি করে মেলে ১ কোটি টাকা।

আটক দুজন ব্যক্তির মধ্যে একজন রাজ্য বিজেপি সম্পাদক দিলীপ ঘোষের আপ্ত সহায়ক গৌতম চট্টোপাধ্যায় এবং অপরজন হলেন দিল্লির বাসিন্দা লক্ষ্মীকান্ত সাউ। কাল তাদের আসানসোল থেকে গ্রেফতারের পর আজ আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর মিলেছে জেরায় ধৃতরা জানিয়েছেন যে এই টাকার সঙ্গে যোগ রয়েছে বিজেপি-এর৷

RELATED Articles

Leave a Comment