দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে দক্ষিণবঙ্গের কিছু স্থানে শুরু হলো স্বস্তির বৃষ্টিপাত৷ প্রখর গরমে যখন নাজেহাল ছিল দক্ষিণবঙ্গ, তখন দক্ষিণবঙ্গ বাসীরা চাইছিলেন বৃষ্টি এবং কালবৈশাখী। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছিল যে এই সপ্তাহেই ফের বৃষ্টি এবং কালবৈশাখী ফিরবে দক্ষিণবঙ্গে। সেই মতোই প্রখর গরম থেকে স্বস্তি দিয়ে শুরু হলো দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত৷
সূত্রের খবর মালদা, রামপুরহাট, সাঁইথিয়া এবং বীরভূমে চলেছে বৃষ্টিপাত। এরপর বৃষ্টি শুরু হতে চলেছে নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। আজ রাত কিংবা কাল থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে।
সবমিলিয়ে অবশেষে দক্ষিণবঙ্গে আগমন ঘটল কালবৈশাখীর । ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমেছে বলে খবর। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে কলকাতাতের খুব শীঘ্রই শুরু হয়ে যাবে বৃষ্টিপাত, কমে আসবে তাপমাত্রা।





