রাজ্যে প্রথম করোনা আক্রান্ত হয়ে পুলিশের কনস্টেবলের মৃত্যু

এতদিন পর্যন্ত শুধু রাজ্যে পুলিশের করোনা সংক্রমনেরই খবর আসছিল। কিন্তু এবার এলো মৃত্যুর খবর।করোনা আক্রান্ত হয়ে এই প্রথম মৃত্যু হল রাজ্যের কোনও পুলিশকর্মীর। শেক্সপিয়ার সরণি থানায় ডেপুটেশনে কর্মরত এক পুলিশ কনস্টেবল মারা গেলেন।

লালবাজার সূত্রে খবর, বছর ৪৭-র কনস্টেবল শিলিগুড়ির ফাঁসিদেওয়ার বাসিন্দা। তিনি প্রথমে কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের রিজার্ভ অফিসে কর্মরত ছিলেন। পরে ডেপুটেশনে তাঁকে শেক্সপিয়ার সরণি থানায় পাঠানো হয়। এরই মধ্যে তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। সেই খবর পেয়ে গত ২৮ মে তিনি বাসে করে তার বাড়ি ফাঁসি দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। এরপর গত ১লা জুন বাড়ি থেকে ফিরে তিনি যথারীতি কাজে যোগ দেন।

দেশে করোনা সংক্রমনের হার ক্রমশই ঊর্ধমুখী। এর মধ্যে সব থেকে ভয়াবহ অবস্থা উপস্বর্গহীন করোনা সংক্রমন। কাজে যোগ দেওয়ার দিন তাঁর করোনা পরীক্ষা করা হয়। তবে প্রাথমিকভাবে তাঁর কোনও উপসর্গই ছিল না। পরদিন কিছু উপসর্গ দেখা দিতে শুরু করে।এরপর ৩রা জুন তাঁর করোনার রিপোর্ট এলে তাতে দেখা যায়, তিনি করোনা আক্রান্ত।

এরপরই তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার ক্রমশই খারাপের দিকে যেতে থাকে। এরপর শনিবারই সেখানেই তাঁর মৃত্যু হয় ।

আরও অন্যান্য খবর