করোনা আছে কিনা জানতে চান? সঙ্গে শুধু ডাক্তারের প্রেসক্রিপশন ও ২৮০০ টাকা থাকলেই হবে

এতদিন রাজ্যে করোনা পরীক্ষা করাতে গেলে রাজ্য সরকারের সরাসরি হস্তক্ষেপ ছাড়া হত না। এবার রাজ্যের মানুষ ব্যক্তিগত উদ্যোগেই করাতে পারবেন করোনা পরীক্ষা সঙ্গে শুধু থাকতে হবে চিকিৎসকের প্রেসক্রিপশন ও ২৮০০ টাকা।

করোনার RT-PCR পরীক্ষা ব্যক্তিগত উদ্যোগে করানোর অনুমতি দিল রাজ্য সরকার। এর ফলে ICMR অনুমোদিত পরীক্ষাগারে চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে গেলেই করানো যাবে করোনা পরীক্ষা। এর ফলে উপসর্গহীন করোনা রোগীরা নিজেরাই নিজেদের চিহ্নিত করতে পারবেন বলে দাবি বিশেষজ্ঞদের।
করোনা যখন বিশ্বে প্রথম ছড়িয়ে পড়েছিল তখন ছিল উপসর্গময়। কিন্তু যত দিন যাচ্ছে করোনা ধীরে ধীরে উপসর্গহীন একটি রোগে পরিণত হচ্ছে। যেসব কারণে আক্রান্ত রোগী উপসর্গহীন সংক্রমণের ফলে তাদের কোনও ক্ষতি না হলেও অন্যদের দেহে করোনা ছড়াচ্ছে তাদের থেকে। তাই বেশি সংখ্যায় পরীক্ষা করানোর ওপর জোর দিচ্ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পশ্চিমবঙ্গে এতদিন করোনা পরীক্ষা পুরোটাই সরকারি নিয়ন্ত্রণে ছিল। অর্থাৎ সরকারি চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর অনুমতি থাকলে তবেই হচ্ছিল পরীক্ষা। এবার নয় নির্দেশ অনুযায়ী বেসরকারি পরীক্ষাগারে গাঁটের কড়ি খরচ করে করোনা পরীক্ষা করাতে পারবেন যে কেউ।

কলকাতার নামে একটি বেসরকারি পরীক্ষাগার থেকে জানানো হয়েছে, তাদের নিউটাউন ও এলগিন রোডের যে শাখা আছে সেখানে করোনা পরীক্ষা করা যাবে। চিকিৎসকের প্রেসক্রিপশন থাকলে তবেই পরীক্ষা করা হবে। এর জন্য জনপ্রতি খরচ পড়বে ২,৮০০ টাকা। যা কেন্দ্রের বেঁধে দেওয়া ৪,৫০০ টাকা থেকে অনেকটাই কম। আর এক দিনের মধ্যেই মিলবে রিপোর্ট।

ICMR অনুমোদিত পশ্চিমবঙ্গের অন্য পরীক্ষাগারগুলিও দ্রুত করোনা পরীক্ষা শুরু করবে বলে জানানো হয়েছে।

সরকারি কাঠামো পরীক্ষা করতে সাধারণত অনেকটা সময় লাগছে সেখানে দাঁড়িয়ে বেসরকারি সংস্থাগুলি মাত্র একদিনের মধ্যেই মানুষের হাতে রিপোর্ট তুলে দেবে। এর ফলে করোনার চিহ্নিতকরণ অনেকটাই সহজ হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও অন্যান্য খবর