দিন যত এগোচ্ছে করোনার প্রকোপও ততই বাড়ছে। গত ১লা জুন থেকে দেশকে স্বাভাবিক করতে শুরু হয়েছে আনলক-১ এখন বিশ্বের মধ্যে করোনা সংক্রমনের দিক দিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারত৷ লকডাউনের কড়া নিয়ম শিথিল হতে না হতেই দেশের নানা রাজ্যে বেড়ে চলেছে ভাইরাস সংক্রমণ। এরই মাঝে এল এক চিলতে আশার আলো। ম্যাথামেটিক্যাল মডেলের সাহায্যে করোনা মুক্তির পথ দেখাচ্ছে সংখ্যাতত্ত্ববিদরা। এই গবেষণাই, চলতি বছরের সেপ্টেম্বর মাসে নাকি করোনা থেকে একেবারে মুক্তির বার্তা দিচ্ছে।
অনলাইন জার্নাল এপিডিমিওলজি ইন্টারন্যাশনালে প্রকাশিত হওয়া এই গবেষণাটি করেছেন ডক্টর অনিল কুমার Deputy director General (Public Health) এবং রুপালি রায় Deputy Assistant Director (Leprosy) DGHS in the health ministry৷ Worldometers.info -এর থেকে পাওয়া গোটা বিশ্বের সংখ্যা নিয়েই এই গবেষণাপত্রটি তৈরি করা হয়েছে৷ এই গবেষণা থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, যখন আক্রান্তের সংখ্যা, সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যার অনুপাত একই রেখায় চলে আসবে, তখন ধীরে ধীরে ভাইরাসের প্রকোপ কমবে। নতুন করে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও হ্রাস পাবে ৷ গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা এবং সুস্থ হয়ে যাওয়ার সংখ্যার দিকে নজর রাখলে আশা করা যায়, মোটামুটি সেপ্টেম্বরের মাঝামাঝিতে করোনা নির্মূলের আশা করছেন গবেষকরা ৷






