কোভিড হাসপাতাল হলে অনিশ্চিত হবে ইন্টার্নদের ভবিষ্যৎ, অচলাবস্থা সাগর দত্ত মেডিক্যাল কলেজে

সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালকে কোভিড হাসপাতালে পরিণত করা হবে এই সরকারি নির্দেশের প্রতিবাদে এবার কাজ বন্ধ করেছেন শতাধিক ইন্টার্ন চিকিৎসক-সহ ৬০০ ছাত্রছাত্রী। যার জেরে কার্যত থমকে গেছে কলকাতার সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা পরিষেবা।

করোনার আবহে রাজ্য সরকারের তরফে রাজ্যের সরকারি ও বেসরকারি কিছু হাসপাতালকে কোভিডের চিকিৎসার জন্য চিহ্নিত করা হয়েছে। গত শনিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালকেও সোমবার থেকে কোভিড হাসপাতালের অন্তর্ভুক্ত করার নির্দেশ জারি হয়।

এরপরই শুরু হয় প্রতিবাদ। সরকারি ঘোষণার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

তাঁদের দাবি, কোভিড হাসপাতাল হিসেবে পরিষেবা দেওয়া শুরু হলে সেখানে সাধারণ মানুষদের চিকিৎসা বন্ধ হয়ে যাবে। তাছাড়া এর ফলে ক্ষতিগ্রস্ত হবে ইন্টার্নদের বিভিন্ন মেডিক্যাল কোর্সের পঠনপাঠন, ক্লিনিকাল ও প্র্যাক্টিক্যাল ক্লাসগুলি।

সরকারি নির্দেশে নিজেদের ভবিষ্যৎ এর সাথে আপোস করতে নারাজ ছাত্র-ছাত্রী ও ইন্টার্নরা। এর ফলে তাদের আগামী দিনগুলো অনিশ্চিত হয়ে পড়বে অভিযোগ করে ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন কলেজের অধ্যক্ষ। এর পাশাপাশি স্বাস্থ্য ভবনে স্মারকলিপি জমা দেওয়া হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষ থেকে। তারপরই কাজও বন্ধ করেছেন ইন্টার্নরা। তাঁদের দাবি মানা না হলে তারা পুনরায় পরিষেবা দিতে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন। ফলে এখন অচলাবস্থা দেখা দিয়েছে হাসপাতাল চত্বরে।

RELATED Articles

Leave a Comment