নির্বাচন কমিশনের নির্দেশের পরই তড়িঘড়ি কলকাতা ছাড়লেন রাজীব কুমার৷

গতকালই নির্বাচন কমিশনের তরফে সিদ্ধান্ত জানানো হয় যে এডিজি সিআইডি পদ ছেড়ে আজ সকাল ১০ টার মধ্যে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকরে কাজে যোগ দিতে হবে প্রাক্তণ কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার।

সেই নির্দেশ পেয়েই আজ সাত সকালে তড়িঘড়ি বাংলা ছাড়লেন সারদা কান্ডে বিতর্কিত এই প্রাক্তন পুলিশ কমিশনার। রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি সারদা কান্ডের প্রয়োজনীয় তথ্য লোপাট করেছেন। এরপরই তাকে পুলিশ কমিশনারের পদ থেকে বদলি করে দেওয়া হয়। এবারে ফের তাকে এডিজি সিআইডি পদ থেকেই সরিয়ে নেয় ভারতীয় নির্বাচন কমিশন।

আজ সকাল ১০ টায় দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তরে রাজীব কুমারের যোগ দেওয়ার কথা থাকলেও। সম্ভবত সেসময় অনুপস্থিত ছিলেন তিনি। কারণ তড়িঘড়ি আজ সকালে বাংলা ছাড়লেও তিনি দিল্লির বিমান ধরেন সকাল ৮:৩০ নাগাদ। তাই সকাল ১০ টার মধ্যে দিল্লিতে পৌঁছানো তাঁর পক্ষে প্রায় অসম্ভব।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর